Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: চোটের কারণে প্রাথমিক পর্বে নেই আলফোন্সো ডেভিস। বিশ্বকাপের আগে চিন্তা বাড়ল এই ডিফেন্ডারকে নিয়ে (Alphonso Davies)।
ডেভিসকে নিয়ে অনিশ্চিয়তা বিশ্বকাপের আগে (Alphonso Davies)
ফুটবল বিশ্বকাপ শুরু হতে বাকি আর প্রায় দুই সপ্তাহ। হাতে আর সময় নেই বললেই চলে। শেষ মহড়া শুরু করে দিয়েছে সব দলগুলি। তবে চোটের ছায়া ঘনিয়ে আসছে বিশ্বকাপের আকাশে। একদিকে যেমন লুকাকু চোট সরিয়ে ফিরেছেন তেমন আবার স্কোয়াডে সুযোগ পাওয়ার পরেই চোট পেয়েছেন নেইমার। অন্যদিকে ইন্টার মিয়ামির হয়ে খেলার সময় চোট পেয়েছেন মেসি। তবে আশা করা যাচ্ছে তাঁর চোট গুরুতর নয়। এবার চিন্তা বাড়ল কানাডার (Alphonso Davies)।
এই বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশ কানাডা। সেই কারণে কানাডার সমর্থকদের মধ্যেও উন্মাদনা দ্বিগুণ। তবে টুর্নামেন্ট শুরুর আগেই কিছুটা ধাক্কা খেল দল। চোটের জন্য বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ খেলতে পারবেন না দলের তারকা ফুটবলার আলফোন্সো ডেভিস। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেলার সময় চোট পান এই তারকা প্লেয়ার। তবে তিনি এখনও ফিট হতে না পারার কারণে বিশ্বকাপের প্রাথমিক ম্যাচে ডেভিস থাকবেন না। এমনটি জানিয়েছেন কানাডার কোচ। এখন থেকেই প্রশ্ন জাগছে তাঁর ববিশ্বকাপ নিয়ে (Alphonso Davies)।

তাঁর কেরিয়ারে বারবার সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে চোট। গত বছর মার্চে আমেরিকার বিরুদ্ধে খেলার সময় চোটের কবলে পড়েন তিনি। এরপর এনেদিন ছিলেন মাঠের বাইরে। চলতি বছরে হ্যামস্ট্রিংয়ে চোটের কারণেও খেলতে পারেননি বেশ কিছু ম্যাচ।
তবে এসবের পর দলের কাছে মূল লক্ষ্য বিশ্বকাপ আর তার আগেই বড় ধাক্কা। আবারও হ্যামস্ট্রিংয়ে চোটের কবলে পড়েন তিনি। এরপর বায়ার্ন মিউনিখের তরফে জানানো হয়েছে তাঁকে কয়েক সপ্তাহ বিশ্রামে থাকতে হবে। এই তারকা লেফটব্যাকের বিশ্বকাপ কেহলেও এখন অনিশ্চিত।
এই নিয়ে কানাডার হেড কোচ মুখ খুলেছেন। তিনি বলেন, ‘আমার মনে হয় আলফোন্সো বিশ্বকাপে খেলবে। তবে ১২ জুনের মধ্যে পুরোপুরি ফিট হবে বলে মনে হয় না।’ এখন দেখার উদ্বোধনী ম্যাচে না খেললেও কত দ্রুত তিনি সুস্থ হয়ে ফিরতে পারেন মাঠে (Alphonso Davies)।


