Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: ১৯৭৪ সালের পর প্রথমবার ফুটবল বিশ্বকাপে খেলতে যাচ্ছে হাইতি। দেশটির জন্য এটি গর্বের মুহূর্ত হলেও যুক্তরাষ্ট্রে বসবাসকারী বহু হাইতিয়ান সমর্থকের কাছে আনন্দের সঙ্গে জুড়েছে আতঙ্কও। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির কারণে অনেকেই স্টেডিয়ামে গিয়ে খেলা দেখার সাহস পাচ্ছেন না(US Haiti Football)।
ফুটবলে আইসিই আতঙ্ক (US Haiti Football)
ওহাইওতে বসবাসকারী হাইতিয়ান ট্রাকচালক এমিল এএফপিকে বলেন, বিশ্বকাপে নিজের দেশের জাতীয় সংগীত স্টেডিয়ামে দাঁড়িয়ে শোনা তাঁর জীবনের স্বপ্ন। কিন্তু তিনি আশঙ্কা করছেন, বিমানবন্দর বা স্টেডিয়ামের আশপাশে আইসিই (ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট) কর্মকর্তাদের হাতে আটক হতে পারেন। তাঁর আইনজীবীও ভ্রমণ না করার পরামর্শ দিয়েছেন।
হাইতির তিনটি গ্রুপ ম্যাচই আমেরিকায়
২০২৬ বিশ্বকাপে হাইতির তিনটি গ্রুপ ম্যাচই হবে আমেরিকায়। ১৪ জুন ম্যাসাচুসেটসের ফক্সবরোতে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে দলটি। এরপর ফিলাডেলফিয়ায় ব্রাজিল এবং আটলান্টায় মরক্কোর মুখোমুখি হবে।
আইসিইর অভিযান নিয়ে আতঙ্ক বেড়েছে
অভিবাসী অধিকারকর্মীরা বলছেন, সাম্প্রতিক সময়ে আইসিইর অভিযান নিয়ে আতঙ্ক বেড়েছে। অনেকের অভিযোগ, দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে থাকা এবং কর দেওয়া অভিবাসীদেরও গ্রেপ্তার ও বহিষ্কার করা হচ্ছে। হাইতিয়ানদের বড় অংশ বর্তমানে ‘টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাস’ সুবিধায় যুক্তরাষ্ট্রে বসবাস করছেন, যা বাতিল করতে চায় ট্রাম্প প্রশাসন।
উদ্বেগ মার্কিন মানবাধিকার সংগঠনগুলির (US Haiti Football)
এদিকে বিশ্বকাপ উপলক্ষে নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ১২০টিরও বেশি মার্কিন মানবাধিকার সংগঠন। তাদের দাবি, বিদেশি দর্শক, সাংবাদিক ও খেলোয়াড়দেরও হয়রানি বা আটক হওয়ার ঝুঁকি রয়েছে।
আরও পড়ুন: Mothabari NIA: মোথাবাড়ি কাণ্ডে এনআইএ-র বড় অ্যাকশন: গ্রেফতার ১৫, বাজেয়াপ্ত মোবাইল
বড় বাধা অত্যধিক দাম (US Haiti Football)
শুধু নিরাপত্তাই নয়, টিকিটের অত্যধিক দামও বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। ফিফার নির্ধারিত টিকিট মূল্য অনেক হাইতিয়ান পরিবারের নাগালের বাইরে। ফলে বহু সমর্থক হয়তো ঐতিহাসিক এই বিশ্বকাপ ঘরে বসেই দেখতে বাধ্য হবেন।



