Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধনের কাজে মালদহের মোথাবাড়িতে জুডিসিয়াল অফিসারদের পথ আটকানো এবং বেআইনিভাবে আটকে রাখার ঘটনায় বড়সড় পদক্ষেপ নিল জাতীয় তদন্তকারী সংস্থা । মোট ১৫ জন বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা(Mothabari NIA)।
১৪টি মোবাইল ফোন বাজেয়াপ্ত (Mothabari NIA)
তদন্তের স্বার্থে এবং ডিজিটাল তথ্যপ্রমাণের খোঁজে ইতিমধ্যেই ধৃতদের থেকে ১৪টি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে, যা ল্যাবরেটরি পরীক্ষার জন্য সিএফএসএল-এ পাঠানো হচ্ছে। জানা গেছে, এই ঘটনায় সব মিলিয়ে ৫৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
জুডিসিয়াল অফিসারদের গাড়ি আটকে বিক্ষোভ (Mothabari NIA)
বিশেষ নিবিড় সংশোধন/Special Intensive Revision প্রক্রিয়ার ডিউটিতে থাকাকালীন জুডিসিয়াল অফিসারদের গাড়ি আটকে বিক্ষোভ দেখানো হয়। নির্বাচন কমিশনের নির্দেশিকায় এনআইএ এই মামলার তদন্তভার হাতে নেয়। গতকাল মালদা জেলার দুটি পৃথক মামলার প্রেক্ষিতে এই যৌথ অভিযান চালানো হয়।
আরও পড়ুন: US Gujrati Murder: আমেরিকায় গুজরাতি মহিলা খুন, ডাকাতির চেষ্টা ঘিরে চাঞ্চল্য
দুটি আলাদা ঘটনায় গ্রেফতার (Mothabari NIA)
এনআইএ সূত্রে জানা গেছে, ধৃতদের মূলত দুটি আলাদা ঘটনায় জড়িত থাকার অপরাধে গ্রেফতার করা হয়েছে: মহিলা বিচারককে ৮ ঘণ্টা আটকে রাখা: প্রথম মামলায়, ডিউটিরত এক মহিলা বিচারবিভাগীয় অফিসারকে প্রায় ৮ ঘণ্টা আটকে রাখার অভিযোগে মূল অভিযুক্ত জসিম শেখ এবং আসমাউল শেখ সহ মোট ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। মোথাবাড়ি ব্লকের বাগমারা ব্রিজ অবরোধের ঘটনায় জড়িত থাকার অপরাধে আলমগীর শেখ, নুরুল ইসলাম এবং হাবিবুর রহমান নামে আরও ৩ জনকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় সংস্থা।



