Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: সোমবার তিনটি জেলার সঙ্গে প্রশাসনিক বৈঠকে বসেছিলেন (Annapurna Bhandar) মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে একাধিক সরকারি প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন তিনি। পুরোনো খোলনলচে বদলে নয়া ও স্বচ্ছভাবে কাজের নির্দেশ দিয়েছেন তিনি।
অন্নপূর্ণা যোজনার ফর্ম পাবলিশ (Annapurna Bhandar)
এছাড়াও আরও বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে (Annapurna Bhandar) মুখ্যমন্ত্রীর বৈঠকে। স্বাস্থ্যক্ষেত্র এবং প্রাকবর্ষার কাজে গুরুত্ব দেওয়া থেকে শুরু করে সরকারী প্রকল্প নিয়েও বেশ কয়েকটি বিষয়ের উপর জোর দেওয়া হয়েছে। উল্লেখযোগ্যভাবে ওঠে অন্নপূর্ণা ভাণ্ডারের প্রক্রিয়ার বিষয়টিও। জানান, বুধবার নবান্ন থেকে অন্নপূর্ণা যোজনার ফর্ম পাবলিশ করবেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে তৃণমূল জমানায় মমতা বন্দ্যোপাধ্যায়ের চালু করা ‘মুখ্যমন্ত্রীকে বলুন’ কর্মসূচিও বন্ধ করা হবে বলে জানান শুভেন্দু অধিকারী। এবার নতুন নাম ‘আপনার সরকারকে বলুন’। বদল হবে পুরনো নম্বরও।
রাজনৈতিক পটপরিবর্তনের পর তৃণমূল জমানার একাধিক প্রকল্পের নাম ও পদ্ধতিতে বড়সড় বদল আনতে চলেছে নতুন সরকার। এখন দেখার, শুভেন্দু অধিকারীর কর্মসূচি আমজনতার মনে কতটা জায়গা করে নিতে পারে।


