Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: গরমে হাঁসফাঁস করা দক্ষিণবঙ্গবাসীর জন্য একাধারে স্বস্তি ও সতর্কতার খবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর(Weather)।
বৃষ্টির সম্ভাবনা (Weather)
উত্তর ২৪ পরগনা জেলা জুড়ে আগামী কয়েক ঘণ্টার জন্য জরুরি ‘হলুদ সতর্কতা’ জারি করা হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর ২৪ পরগনার বেশ কিছু অংশে হালকা থেকে মাঝারি ধরনের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে দমকা হাওয়া বইতে পারে। প্রবল বজ্রপাতের আশঙ্কার কথা মাথায় রেখে স্থানীয় বাসিন্দাদের এই দুর্যোগের সময় নিরাপদ স্থানে থাকার পরামর্শ দিয়েছেন ডিউটি অফিসার।
বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির স্পেল
দক্ষিণবঙ্গে হাওয়া বদল হওয়ার সম্ভাবনা। শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির স্পেল চলবে। কালবৈশাখীর সঙ্গে শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে। বজ্রপাতের সম্ভাবনা থাকবে। গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমান জেলাতে। বাকি জেলাতেও সকাল থেকে দুপুর পর্যন্ত আর্দ্রতা বেশি থাকায় গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷
কালবৈশাখীর সতর্কতা জারি
বৃহস্পতি ও শুক্রবার ২৮ এবং ২৯ মে দক্ষিণ বঙ্গের উপকূলবর্তী এলাকাগুলোতে সমুদ্রে মৎস্যজীবীদের যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ, বুধবার থেকেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব-পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। শুক্রবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টির দাপট চলবে। কালবৈশাখীর সতর্কতা জারি আবহাওয়া দফতরের। পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশা উপকূলে সমুদ্র উত্তাল থাকবে। ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে সমুদ্রপৃষ্ঠে ঝড়ের আশঙ্কা রয়েছে।
কলকাতার আবহাওয়া (Weather)
কলকাতায় মূলত আংশিক মেঘলা আকাশ থাকবে। তবে দুপুরের পর বা বিকালের দিকে শহরের কিছু কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হতে পারে। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৮৬ শতাংশ ছুঁয়েছে, যার ফলে ভ্যাপসা গরম ও অস্বস্তি কিন্তু বজায় থাকবে। বিকালের দিকে বাইরে বেরোনোর পরিকল্পনা থাকলে সাথে ছাতা রাখতে ভুলবেন না, আর বজ্রপাতের সময় অবশ্যই সতর্ক থাকুন।
আরও পড়ুন: RCB vs GT: ‘জাত’ চেনালেন রজত, নিশ্চিত হল আইপিএল-এর ফাইনালে বিরাট দর্শন
উত্তরবঙ্গের আবহাওয়া (Weather)
উত্তরবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় ভারী বৃষ্টি হবে। বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। ঝড়বৃষ্টির সম্ভাবনাও ক্রমশ কমবে। আগামী ২৪ ঘণ্টায় শুধুমাত্র জলপাইগুড়ি জেলার কিছু অংশে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। দার্জিলিং থেকে মালদহ উত্তরবঙ্গের সব জেলাতেই ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই পাঁচ জেলাতেই ঝড়বৃষ্টির বিক্ষিপ্ত সম্ভাবনা সামান্য রয়েছে।



