Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: লগ্নিকারীদের নজর চলতি সপ্তাহের তৃতীয় ট্রেডিং সেশনে মার্কেট কেমন থাকে সেই দিকে (Stocks)।
লাভ দিতে পারে এই কয়েকটি স্টক (Stocks)
সপ্তাহের প্রথম ট্রেডিং সেশনে ব্যাপক বৃদ্ধির মুখ দেখেছে দালাল স্ট্রিট। তবে দ্বিতীয় দিনে কিছুটা অস্থিরতা দেখা গেছিল স্টক মার্কেটে আর তার কারণ বিশেষবে পশ্চিম এশিয়ার অশান্তির আগুন আবার কিছুটা মাথা চারা দিয়ে উঠেছে। সেই প্রভাবে দুই বেঞ্চমার্ক ইনডেক্সে প্রভাব পড়েছে। এই দিনসেনসেক্সে কমেছে ৪৭৯ পয়েন্ট বা ০.৬২ শতাংশ এবং নিফটি৫০ কমেছে ১১৮ পয়েন্ট বা ০.৪৯ শতাংশ। এই আবহে বুধবার কেমন থাকে মার্কেটের হাল হাকিকত এখন সেই দিকেই তাকিয়ে লগ্নিকারীরা (Stocks)।
বিশ্লেষকদের একাংশের মতে বুধবার মার্কেটে মিউটেড স্টার্ট দেখা যেতে পারে। শেষ দিনের থেকে ডাউন স্টার্টার সম্ভাবনা রয়েছে বলেই মনে করছেন অনেকে। এমনটাই ইঙ্গিত মিলেছে গিফ্ট নিফটি থেকে। এই সূচক বুধে ডাউন রয়েছে ৮৭ পয়েন্ট।

এর পাশাপাশি এশিয়ার বাকি মার্কেটেও তেমন বৃদ্ধি দেখা যায়নি। হংকংয়ের মার্কেট শেষ দিনের থেকে খুব অল্পই বদল হয়েছে। ডাউন রয়েছে অস্ট্রেলিয়ার বাজার। তবে বৃদ্ধি হয়েছে জাপান এবং কোরিয়ার মার্কেটের। আমেরিকা এবং ইউরোপের বাজারেও বৃদ্ধি দেখা গেছে। মঙ্গলবার আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম বাড়লেও বুধবার খুব অল্প কমে নেমেছে ব্যারেল প্রতি ৯৯ টাকায়। এই আবহে লাভ দিতে পারে ও স্টকগুলি জেনে নিন (Stocks)।
আরও পড়ুন: Weather: অবশেষে কি স্বস্তি, আজ বিকালেই ভিজবে কলকাতা?
আদানি এনার্জি সলিউশনস: আদানি গোষ্ঠীর এই স্টকে স্ট্রং বুলিশ মোমেন্টাম রয়েছে বলেই জানিয়েছেন বিশ্লেষকরা। এই সংস্থার স্টকের দাম ১৪৬৩ টাকা। এর টার্গেট প্রাইস ১৫৯০ টাকা এবং স্টপলস ১৩৯৫ টাকা।
বেদান্ত: এই স্টক নিয়েও ইতিবাচক বিশ্লেষকদের একাংশ। ব্রেক আউট জোনে থাকা এই স্টকে বায়িং ইন্টারেস্ট থাকবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই সংস্থার স্টকের দাম ৩৪৫ টাকা। এর টার্গেট প্রাইস ৩৭৫ টাকা এবং স্টপলস ৩২৯ টাকা
টাটা মোটরস প্যাসেঞ্জার ভেহিক্যালস: টাটা গোষ্ঠীর এই অটো স্টকে আপওয়ার্ড স্লোপিং সিমেস্ট্রিক্যাল ট্রায়াঙ্গেল প্যাটার্ন রয়েছে বলেই জানিয়েছেন এক্সপার্টরা। টাটা গোষ্ঠীর এই স্টকের দাম ৩৮৬ টাকা। এর টার্গেট প্রাইস ৪২০ টাকা এবং স্টপলস ৩৬৯ টাকা (Stocks)।


