Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: পুনর্নির্বাচনের ফল প্রকাশের পরেই ফলতায় আসার কথা ছিল মুখ্যমন্ত্রীর (Chief Minister)। তবে বিভিন্ন কারণে এতদিন সেই সফর সম্ভব হয়নি। অবশেষে আজ বেলা সাড়ে ১২টা নাগাদ ফলতার ফতেপুর ফুটবল মাঠে আয়োজিত ‘জনকল্যাণ শিবির’ পরিদর্শনে আসছেন মুখ্যমন্ত্রী।

তৎপরতা চরমে পৌঁছেছে (Chief Minister)
মুখ্যমন্ত্রীর আগমন ঘিরে ইতিমধ্যেই প্রশাসনিক তৎপরতা চরমে পৌঁছেছে। গোটা এলাকা জুড়ে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, জনকল্যাণ শিবির পরিদর্শনের পাশাপাশি বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধাভোগীদের হাতে পরিষেবার নথি ও সুবিধা তুলে দেবেন তিনি।
প্রশাসনিক সূত্রের ইঙ্গিত (Chief Minister)
এদিন শিবিরে উপস্থিত সাধারণ মানুষের সমস্যার কথা শোনা এবং সরকারি পরিষেবা প্রাপ্তির বিষয়টিও খতিয়ে দেখার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। পাশাপাশি ফলতার উন্নয়নের জন্য পূর্বঘোষিত বিশেষ আর্থিক প্যাকেজ নিয়েও তিনি গুরুত্বপূর্ণ বার্তা দিতে পারেন বলে প্রশাসনিক সূত্রের ইঙ্গিত।

আরও পড়ুন : Jennifer Winget: নতুন জীবনের পথে জেনিফার? জোর চর্চা বিনোদন মহলে
উন্নয়ন পরিকল্পনা
ফলে মুখ্যমন্ত্রীর এই সফরকে ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক মহলের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও উৎসাহ ও আগ্রহ তৈরি হয়েছে। এলাকার পরিকাঠামো উন্নয়ন, জনস্বার্থমূলক প্রকল্প এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্যের দিকেই এখন নজর।



