Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: লেকটাউন ঘড়ির মোড় সংলগ্ন মেসি মূর্তিটি যে পার্কে বসানো রয়েছে শাল বল্লি দিয়ে ব্যারিকেড করে দিয়েছে (Lionel Messi)। ভিআইপি রোডের সার্ভিস রোড বন্ধ করে দেওয়া হয়েছে মঙ্গলবার রাত থেকে। আজ বিশেষজ্ঞরা ঘটনাস্থলে আসবেন তারপর সিদ্ধান্ত নেওয়া হবে। মেসি মূর্তিটি দড়ি দিয়ে টানা দিয়ে বাধা আছে।

মেসির সব হাওয়ায় দুলছে (Lionel Messi)
হাওয়ায় দুলছে লেকটাউন মোড়ে মেসির স্ট্যাচু। সরানো হতে পারে মেসি স্ট্যাচু। ভিআইপি রোডের লেকটাউন ঘড়ি মোড় সংলগ্ন লিওনেল মেসির স্ট্যাচু হাওয়ায় দুলছে। পড়ে গিয়ে বড়োসড়ো দুর্ঘটনা ঘটার আশংখ্যা। এমনই একটি অভিযোগ সোমবার জমা পড়ে লেকটাউন থানায়। এরপরই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় লেকটাউন থানা পুলিশ।
সরানো হোক মেসি মূর্তি (Lionel Messi)
লেকটাউন থানার পুলিশের পক্ষ থেকে বিষয়টি জানানো হয় এসডিও বিধাননগর, বিধাননগর পুলিশ কমিশনার, বিধাননগর কর্পোরেশনের সিইও, উত্তর ২৪ পরগনা জেলাশাসক ও দক্ষিণ দমদম পৌরসভার সিইও কে। এরপরই PWD এর পক্ষ থেকে ঘটনাস্থলে ইঞ্জিনিয়ারদের একটি টিম পরিদর্শনে পাঠানো হয়। PWD এর পক্ষ থেকে স্ট্যাচু কেন দুলছে তা ক্ষতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে সরানো হতে পারে মেসির স্ট্যাচু।
আরও পড়ুন: RCB vs GT: ‘জাত’ চেনালেন রজত, নিশ্চিত হল আইপিএল-এর ফাইনালে বিরাট দর্শন
মেসিকে নিয়ে বিপাক
১৩ ডিসেম্বর ২০২৫ এ লেকটাউন মোড়ে লিওনেল মেসির স্ট্যাচু রিমোটের মাধ্যমে উন্মোচন করেন কিংবদন্তী ফুটবল লিওনেল মেসি। যে মূর্তি ঘিরে দিনের পর দিন ব্যাপক বিপাকের সৃষ্টি হচ্ছে, অবশেষে কি সেই মূর্তি সরে যেতে পারে। মেসির কলকাতায় ও যাওয়া নিয়ে নানা সমস্যা হয়। দৃঢ় দৃষ্টি তে দেখলে তিনি খানিকটা অপমানিতও হন।



