Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ভারতের বিরুদ্ধে টেস্ট দল ঘোষণা করেছে আফগানিস্তান আর সেখানে দলে নেই আফগান তারকা স্পিনার রশিদ খান (Rashid Khan)।
ভারতের বিরুদ্ধে খেলবেন না রশিদ (Rashid Khan)
আইপিএল শেষ হলেই ভারতের সামনে রয়েছে ঠাসা সূচি। যার মধ্যে আফগানদের বিরুদ্ধেও সিরিজ রয়েছে ভারতের। ভারত সফরের জন্য সেই টেস্ট ম্যাচের দল ঘোষণা করেছে আফগানিস্তান। ৬ জুন থেকে শুরু হবে একমাত্র টেস্ট। এরপর রয়েছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। তবে দল ঘোষণার পর সবথেকে বেশি আলোচনায় রয়েছেন আফগান তারকা স্পিনার রশিদ খান। কারণ ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে দেখা যাবে না এই তারকা স্পিনারকে তবে ওয়ানডে সিরিজে তাঁর খেলার কথা রয়েছে (Rashid Khan)।
২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের পর চোটের কারণে অস্ত্রপ্রচার করাতে হয়েছিল এই স্পিন তারকাকে। এরপর তিনি মাঠে ফিরলেও চিকিৎসক তাঁকে পরামর্শ দিয়েছেন বেশি ম্যাচ না খেলার। এই মুহূর্তে তিনি আইপিএল-এ ব্যস্ত। ওয়ার্কলোডের কথা ভেবেই তাঁকে এক ম্যাচের টেস্ট সিরিজে রাখা হয়নি।

এর আগেই রশিদ বলেছিলেন, ‘ওয়ানডে ক্রিকেট খেলতে ভাল লাগে আমার। আমি আরও অনেক দিন আফগানিস্তানের হয়ে খেলতে চাই। কিন্তু শরীরের উপর খুব বেশি চাপ দিতে চাই না। তাই কত ম্যাচ খেলব, সেটা বুঝে সিদ্ধান্ত নিতে হবে (Rashid Khan)।’
আইপিএল-এ তিনি খেলেন গুজরাটের হয়ে। মঙ্গলবার প্লে-অফের প্রথম ম্যাচে বেঙ্গালুরুর কাছে হেরেছে রশিদ খানরা। তবে এখনও গুজরাটের ফাইনালে যাওয়ার আশা শেষ হয়ে যায়নি। এখনও তাঁরা আরেকটা সুযোগ পাবেন। দ্বিতীয় কোয়ালিফায়ারে যে দল জিতবে তাদের সঙ্গে আবার মুখোমুখি হবে গুজরাট। সেখান থেকে যে দল জিতবে তাঁরাই বেঙ্গালুরুর সঙ্গে ফাইনাল খেলবে।
আরও পড়ুন: Lionel Messi: লেকটাউনে দুলছে মেসি! এবার কি বিদায় নেবে সেই বহুচর্চিত মূর্তি
এই টেস্ট যদিও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ নয়। তবে ওয়ানডে সিরিজকে একদিনের বিশ্বকাপের প্রস্তুতি বলেই ধরা হচ্ছে। দুই দলের কাছেই ২০২৭ একদিনের বিশ্বকাপ পাখির চোখ। আইপিএল শেষ হলেই ভারতীয় দল ফোকাস করবে বিশ্বকাপে। আফগানিস্তানের বীরদহে ওয়ানডে সিরিজে খেলবেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি। এই দুই তারকাকে দেখার জন্যও অপেক্ষা করছেন সমর্থকরা (Rashid Khan)।


