Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ২৮ তারিখ বন্ধ থাকতে চলেছে ভারতের শেয়ার মার্কেট (Stock Market)।
আগামীকাল বন্ধ ট্রেডিং (Stock Market)
শেয়ার মার্কেটের গতি সোমবার যা দেখা গেছিল মঙ্গলবার সেই গতি কিছুটা ধাক্কা খায়। যার পিছনে পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির আবার নতুনভাবে উত্তপ্ত হওয়াকেই দায়ী করছেন বিশ্লেষকরা। এই আবহে বুধবার কেমন থাকে সারাদিনের গতি প্রকৃতি সেই দিকেই নজর রয়েছে লগ্নিকারীদের। তবে যুদ্ধ পরিস্থিতি যদি আবার জটিলতার দিকে যায় তবে আবার তার প্রভাব মার্কেটে পড়বে বলেই আশঙ্কা বাড়ছে (Stock Market)।
তবে র মধ্যেই আগামীকাল বন্ধ থাকবে দালাল স্ট্রিট। বকরি-ঈদ কবে রয়েছে এই নিয়ে একটা সংশয় তৈরি হয়েছিল কারণ ২৭ মে নাকি ২৮ মে কবে বন্ধ থাকবে সেই নিয়েও চলছিল জল্পনা। তবে আগেই বছরের কোন কোন দিন বন্ধ থাকবে শেয়ার মার্কেট সেই লিস্ট প্রকাশ করে দেওয়া হয়। NSE-র সেই তালিকায় ২৮ মে ছুটি থাকবে।

অর্থাৎ ২৮ মে সেনসেক্স এবং নিফটি বন্ধ থাকবে। তার আগের দিন ২৭ মে অর্থাৎ বুধবার ট্রেডিং সেশন যেমন খোলা থাকে তেমনই থাকবে। সেই দিন ইউকুইটি ডেরিভেটিভ, সিকিউরিটিজ লেন্ডিং অ্যান্ড বরোয়িং, কারেন্সি ডেরিভেটিভসের মার্কেটও যেমন খোলা থাকে তেমনই থাকবে (Stock Market)।
আরও পড়ুন: Stocks: বুধে পজিটিভ থাকবে মার্কেট? নজরে এই কয়েকটি স্টক
এই বছরে ছুটির তালিকা
২৮ মে: বকরি ইদ
২৬ জুন: মহরম
১৪ সেপ্টেম্বর: গণেশ চতুর্থী
২ অক্টোবর: গান্ধী জয়ন্তী
২০ অক্টোবর: দশেরা
১০ নভেম্বর: দিওয়ালি-বালিপ্রতিপাদ
২৪ নভেম্বর: প্রকাশ গুরুপর্ব শ্রী গুরু নানক দেব
২৫ ডিসেম্বর: ক্রিস্টমাস
এছাড়া, ৮ নভেম্বর রবিবার পড়লেও ওই দিন কিছুক্ষণের জন্য খোলা থাকবে স্টক মার্কেট। দীপাবলির পুজোর জন্য ওই সময়ে কিছুক্ষণের জন্য মুহুরত ট্রেডিং চলার জন্য খোলা থাকে মার্কেট (Stock Market)।


