Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: মেসির চোট নিয়ে চিন্তায় সমর্থকরা তার মধ্যে এখনও বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেনি আর্জেন্টিনা। সেই নিয়ে মুখ খুললেন বিশ্বজয়ী কোচ (World Cup)।
চূড়ান্ত দল ঘোষণার দিকে নজর সমর্থকদের (World Cup)
বিশ্বকাপের দামামা বেজে গেছে। একে একে স্কোয়াড ঘোষণা করছে প্রতিটা দেশ। আগামী ১১ জুন থেকে শুরু হচ্ছে ফুটবল সমর্থকদের রাত জাগা। ব্রাজিল, ইংল্যান্ড, স্পেন, পর্তুগাল তাদের স্কোয়াড ঘোষণা করলেও গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এখনও তাদের স্কোয়াড ঘোষণা করেনি। এবার সেই নিয়ে কথা বললেন দলের কোচ লিয়ানেল স্কালোনি (World Cup)।
তবে এর মধ্যে কিছুটা হলেও চিন্তা বাড়িয়েছে মেসির চোট। গত রবিবার বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠ ছাড়তে হয় মেসিকে। যদিও ম্যাচের পর ইন্টার মায়ামি দলের পক্ষ থেকে জানানো হয়েছিল ক্লান্তিজনিত সমস্যার কারণে তিনি উঠে যান তবে তাঁকে নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে সেটা এখনও কাটেনি সমর্থকদের মধ্যে থেকে। অনেকের মতে সেই কারণেই এখনও দল ঘোষণা করেনি আর্জেন্টিনা।
কিন্তু মেসির চোটের কারণে দল ঘোষণায় দেরি হচ্ছে এমনটা নয়। এখনও চূড়ান্ত করা হয়নি কোন ২৫ জন সুযোগ পেতে চলেছেন বিশ্বকাপের স্কোয়াডে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে মাঠে নামবে আর্জেন্টিনা। সুতরাং তাদের থেকে প্রত্যাশাও থাকবে অনেক বেশি। আর সেই কথা মাথায় রেখে সিদ্ধান্ত নিতে কোনও তাড়াহুড়া করতে চাইছেন না কোচ। সহকারীদের সঙ্গে আলোচনা করে তবেই সিদ্ধান্ত নেওয়ার জন্য এই সময়ের অপেক্ষা (World Cup)।
আরও পড়ুন: Kalna: আগ্নেয়াস্ত্র দেখিয়ে মদের দোকানে দুঃসাহসিক লুট
স্কালোনির সঙ্গে রয়েছেন তিন জন সহকারী। এছাড়াও রয়েছেন ম্যাচ অ্যানালিস্ট এবং ফিটনেস কোচ। এই ছয় জনের মধ্যে নিয়মিত কথাবার্তা চলছে। সব দিক বিবেচনা করে এবং সময় নিয়েই ২৬ জনের নাম ঘোষণা করবেন তিনি। বিশ্বকাপের মত বড় মঞ্চে দল নির্বাচন নিয়ে বিশেষভাবে সতর্ক আর্জেন্টিনা।
সহকারী কোচ রবার্তো আয়ালা বলেন, ‘আমরা ছয় জন মাইল নিজেদের মত করে ২৬ জনের স্কোয়াড তৈরি করেছি। যাদের নাম এই ছয় জনের তালিকায় থাকবে তাঁদের দলে সুযোগ পাওয়া এক প্রকার নিশ্চিত।’ তিনি আরও জানিয়েছেন দল তৈরি এক প্রকার চূড়ান্ত হয়ে গেছে। তবে দু একজনকে নিয়ে মত পার্থক্য থাকায় সময় লাগছে। তবে তিনি জানিয়েছেন খুব তাড়াতাড়ি ঘোষণা করা হবে চূড়ান্ত স্কোয়াড (World Cup)।


