Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: কালনার কোলডাঙ্গা এলাকায় মঙ্গলবার রাতে একটি রেস্টুরেন্ট-কাম মদের দোকানে দুঃসাহসিক লুটের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে (Kalna)। অভিযোগ, আগ্নেয়াস্ত্র দেখিয়ে দোকানের ক্যাশ কাউন্টার থেকে কয়েক হাজার টাকা লুট করে চম্পট দেয় তিন দুষ্কৃতী। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে (Kalna)
মঙ্গলবার রাত প্রায় সাড়ে আটটা নাগাদ একটি বাইকে চেপে তিনজন দুষ্কৃতী দোকানের সামনে এসে পৌঁছায়। তাদের মধ্যে দুজনের মাথায় হেলমেট থাকলেও একজনের মুখ খোলা ছিল। এরপর তারা দোকানের ভিতরে ঢুকে কর্মচারীদের আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখাতে শুরু করে।
অভিযোগ ছিল (Kalna)
দুষ্কৃতীদের একজন দোকানের এক কর্মচারীকে জোর করে পাশে বসিয়ে রাখে, যাতে কেউ বাধা দিতে না পারে। সেই সুযোগে অন্যরা ক্যাশ কাউন্টারে থাকা নগদ টাকা ও কিছু সামগ্রী একটি ব্যাগে ভরে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনার পরই এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।
আরও পড়ুন: RCB vs GT: ‘জাত’ চেনালেন রজত, নিশ্চিত হল আইপিএল-এর ফাইনালে বিরাট দর্শন
সিসিটিভি ক্যামেরার ফুটেজ
দোকানে লাগানো সিসিটিভি ক্যামেরার ফুটেজে গোটা ঘটনার বেশ কিছু অংশ ধরা পড়েছে। সেই ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। স্থানীয় বাসিন্দাদের দাবি, ব্যস্ত এলাকায় এভাবে আগ্নেয়াস্ত্র নিয়ে দুষ্কৃতীদের দাপট নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে। দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি উঠেছে এলাকাজুড়ে।



