Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: রায়দিঘি বিধানসভার কৌতলা অঞ্চলে পঞ্চায়েত প্রধান যমুনা হালদার এবং তাঁর স্বামী কৃষ্ণ ওরফে বাপ্পা হালদারের বিরুদ্ধে স্বজনপোষণ (Kautala), আবাস যোজনায় কাটমানি ও জব কার্ডের টাকার বঞ্চনার অভিযোগে বিক্ষোভে ফেটে পড়লেন গ্রামের মহিলারা।

প্রধানের বাড়ির সামনে গ্রামবাসী (Kautala)
আজ সকালে প্রধানের বাড়ির সামনে জড়ো হন বহু গ্রামবাসী, বিশেষ করে মহিলারা। তাঁদের অভিযোগ, আবাস যোজনার ঘরের প্রথম কিস্তির ৬০ হাজার টাকা অ্যাকাউন্টে ঢুকতেই প্রধানের পক্ষ থেকে ৫ হাজার টাকা কাটমানি নেওয়া হয়েছে। পাশাপাশি, জব কার্ডে কাজ করেও বহু শ্রমিক এখনও পর্যন্ত প্রাপ্য মজুরি পাননি বলেও অভিযোগ ওঠে।
আরও পড়ুন: RCB vs GT: ‘জাত’ চেনালেন রজত, নিশ্চিত হল আইপিএল-এর ফাইনালে বিরাট দর্শন

প্রধানের ঘনিষ্ঠ মহল (Kautala)
বিক্ষোভ ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে প্রধানের বাড়ির ভিতরে ঢোকার চেষ্টা করেন আন্দোলনকারীরা। পরিস্থিতি সামাল দিতে এলাকায় মোতায়েন করা হয় বিশাল পুলিশবাহিনী। পুলিশি বাধার মুখে শেষ পর্যন্ত পিছু হটেন বিক্ষোভকারীরা। ঘটনাকে কেন্দ্র করে কৌতলা এলাকায় চরম উত্তেজনা ছড়ায়। যদিও অভিযোগ অস্বীকার করেছে প্রধানের ঘনিষ্ঠ মহল। পুরো ঘটনার তদন্তের দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা।



