Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) নিয়ে দীর্ঘ বিতর্কের অবসান ঘটিয়ে নির্বাচন কমিশনের পক্ষেই গুরুত্বপূর্ণ রায় দিল সুপ্রিম কোর্ট(SC SIR EC)। দেশের শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে, ভোটার তালিকা সংশোধনের এই বিশেষ প্রক্রিয়া চালানোর ক্ষেত্রে নির্বাচন কমিশন কোনও আইন বা সংবিধান লঙ্ঘন করেনি।
‘SIR সঠিক পদক্ষেপ’ (SC SIR EC)
প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ এই রায় ঘোষণা করে। আদালত পর্যবেক্ষণে বলেছে, “SIR একটি সঠিক ভোটার তালিকা তৈরির পদক্ষেপ। এই প্রক্রিয়া সংবিধানের ভাবনাকেই শক্তিশালী করে তুলেছে।”
‘SIR বেআইনি নয়’
সুপ্রিম কোর্ট স্পষ্ট জানায়, নির্বাচন কমিশন তার আইনি ক্ষমতার বাইরে গিয়ে কাজ করেনি। আদালতের মতে, “সাধারণ সংশোধন প্রক্রিয়ার থেকে SIR আলাদা হতে পারে, কিন্তু তা বেআইনি বা ক্ষমতার অপব্যবহার নয়।”
‘নির্ভুল ভোটার তালিকা গণতন্ত্রের ভিত্তি’
রায়ে আদালত আরও উল্লেখ করেছে, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার সাংবিধানিক লক্ষ্য পূরণের সঙ্গে SIR-এর সরাসরি সম্পর্ক রয়েছে। বিচারপতিরা বলেন, নির্ভুল ভোটার তালিকা গণতন্ত্রের অন্যতম ভিত্তি এবং সেই উদ্দেশ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
চারটি মূল প্রশ্ন (SC SIR EC)
এই মামলায় সুপ্রিম কোর্ট চারটি মূল প্রশ্ন বিবেচনা করে। এর মধ্যে ছিল
SIR কি সংবিধান ও আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ?
কমিশনের পদক্ষেপের সঙ্গে উদ্দেশ্যের যুক্তিসঙ্গত সম্পর্ক আছে কি না?
বিকল্প কোনও উপায় ছিল কি না? এবং
নাগরিক অধিকারের সঙ্গে ভারসাম্য বজায় রাখা হয়েছে কি না?
আরও পড়ুন: UNSC: নিরাপত্তা পরিষদে পাকিস্তানকে একহাত ভারতের: কী বললেন ভারতীয় প্রতিনিধি?
ভারসাম্য বজায় রেখেছে SIR (SC SIR EC)
আদালত জানিয়েছে, নির্বাচন কমিশন ও আদালতের নির্দেশে নাগরিক অধিকার ও নির্বাচনী স্বচ্ছতার মধ্যে ভারসাম্য বজায় রেখেছে SIR। পাশাপাশি সংশোধন ও অভিযোগ জানানোর একাধিক সুযোগও রাখা হয়। গত বছর বিহারে শুরু হওয়া SIR ঘিরে বিরোধী দলগুলির তীব্র আপত্তি ও আইনি চ্যালেঞ্জ তৈরি হয়। এদিনের রায়কে নির্বাচন কমিশনের বড় আইনি জয় হিসেবেই দেখা হচ্ছে। ভোটার তালিকা থেকে নাম বাদ গেলে বিদেশি বলে দাগিয়ে দেওয়া যাবে না, তাদের অ্যাডজুডিকেশনের সুযোগ দিতে হবে।



