Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: পরপর দুই মরশুম চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে কলকাতা নাইট রাইডার্স। দুই মরসুমেই দলকে নেতৃত্ব দিয়েছেন রাহানে (Ajinkya Rahane)।
কলকাতার ক্যাপ্টেন্সি ছাড়ছেন রাহানে? (Ajinkya Rahane)
২০২৬ আইপিএল-এ ব্যর্থ দলগুলির মধ্যে নাম লিখিয়েছে কলকাতা নাইট রাইডার্স। আগের মরশুমেও একই অবস্থা হয়েছিল দলের আর এই দুই মরসুমেই দলকে নেতৃত্ব দিয়েছেন অজিঙ্ক রাহানে। এক সময় যিনি টি-টোয়েন্টি ক্রিকেটে ব্রাত্য ছিলেন। সেই রাহানেকে অধিনায়ক করায় অনেকেই অবাক হয়েছিলেন। শুধু তাঁকে অধিনায়ক করায় অবাক হয়েছিলেন সমর্থকরা তা না, আরও অবাক করেছিল শ্রেয়স আইয়ারকে সরিয়ে দেওয়া (Ajinkya Rahane)।
২০২৫ এবং ২০২৬ সালে কেকেআর খেলেছে রাহানের নেতৃত্বে। অনেকের মতে বিকল্পের অভাবে এই সিদ্ধান্ত নিয়েছিল টিম ম্যানেজমেন্ট। কিন্তু এই দুই বছর প্লে-অফে উঠতে পারেনি কলকাতা। তবে রাহানে পিছু হটতে নারাজ। তিনি জানিয়েছেন অধিনায়কত্ব ছাড়বেন না তিনি।

কলকাতার আইপিএল বিদায়ের পর সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়েছিলেন রাহানে। সেখানে তিনি জানান যে পিছিয়ে যাওয়ার মানুষ নন তিনি। রাহানে বলেন, ‘আমি সারা জীবন এই মানসিকতা নিয়েই ক্রিকেট খেলেছি। আমার কাছে মানসিকতাটাই আসল। আমি কখনও পিছিয়ে যাই না। যখন দল কঠিন পরিস্থিতিতে রয়েছে, তখন অধিনায়কের মানসিকতা কেমন, তার উপর দলের প্রত্যাবর্তন নির্ভর করে। কঠিন সময়ে আমি দলকে ছেড়ে যাব না। আমি দায়িত্ব ছাড়ব না (Ajinkya Rahane)।’
তিনি আরও যোগ করেন, ‘হ্যাঁ, চাপ ছিল। এই ধরনের প্রতিযোগিতায় চাপ থাকবেই। সকলে চাপ সামলাতে পারে না। কিন্তু সেই সময় ভয় না পেয়ে বুক চিতিয়ে দাঁড়াতে হয়। ৫-৬টা ম্যাচ হারলে চাপ তো হবেই। এখন সেই কথা ভাবলে হবে না। ভবিষ্যতের দিকে তাকাতে হবে।’
আরও পড়ুন: Anik Dutta: অনীক দত্তের মৃত্যু নিয়ে নাট্যকার রুদ্র প্রসাদ সেনগুপ্তর প্রতিক্রিয়া
চলতি মরশুমে তাঁর অধিনায়কত্ব নিয়েও যেমন প্রশ্ন উঠছে তেমনই প্রশ্নের মুখে তাঁর ব্যাটিং ফর্ম। ১৪ ম্যাচে ৩৩৫ রান করেছেন ২৫.৭৬ গড়ে। যার মধ্যে দুটি হাফ সেঞ্চুরি রয়েছে। দলের হয়ে ওপেন করতে নেমে পাওয়ার প্লে-কে কাজে লাগাতে পারেননি তিনি। যদি দলকে ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দিতে পারতেন তবে হয়ত এতটা সমালোচনার মুখে পড়তে হত না তাঁকে। কিন্তু ব্যাট হাতেও খুব একটা কার্যকরী হননি তিনি। স্ট্রাইক রেটও বেশ কম। ফলে পরের মরশুমে দল কতটা ভরসা রাখে তাঁর উপর এখন সেটাই দেখার (Ajinkya Rahane)।


