Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বেশ কয়েক বছর আগে রোনাল্ডোকে নিয়ে করা বিরাট বার্তা আবার চর্চায় (Virat Kohli)।
কোহলির রোনাল্ডো স্তুতি (Virat Kohli)
বিশ্বকাপের প্রথম ম্যাচে কার্যত হতাশ হয়েছেন রোনাল্ডো সমর্থকরা। কঙ্গোর বিরুদ্ধে ম্যাচ ড্র করার পর থেকেই আক্রমণ করা হচ্ছে রোনাল্ডোকে। একদিকে যখন মেসি হ্যাটট্রিক করেছেন ঠিক তার পরের ম্যাচেই এমন ফিকে রোনাল্ডোকে পড়তে হয়েছে সমালোচনার মুখে। সমর্থকদের একাংশ প্রশ্ন তুলতে শুরু করেছেন তাঁর বয়স নিয়ে আবার অনেকে বলছেন ফুরিয়ে গেছেন রোনাল্ডো। এই আবহেই বিরাটের কয়েক বছর আগের একটা বার্তা চর্চায় (Virat Kohli)।
বিশ্বকাপের ময়দানে বিবর্ণ সিআর ৭। অনেকেই দাবি করছেন তাঁকে পরের ম্যাচে বেঞ্চে বসিয়ে রাখা হোক। কিন্তু সত্যি কি ফুরিয়ে গেছেন রোনাল্ডো? এক ম্যাচেই কি বিচার করা যায় এমন তারকাকে?
রোনাল্ডোকে নিয়ে এই যখন সমালোচনা চলছে সেই আবহে নতুন করে আলোচনায় উঠে এসেছে ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলি-র কয়েক বছর আগের করা একটি মন্তব্য। কেরিয়ারের শেষ লগ্নে এসে তীব্র সমালোচনা কেমন লাগে, তা কোহলিও ভালভাবেই জানেন কারণ তাঁকেও পড়তে হয়েছে এমন অনেক সমালোচনার। কেরিয়ারের শেষলগ্নে এসে প্রত্যেক খেলোয়াড়কেই সমালোচনার মুখে পড়তে হয়েছে, সে যতই গ্রেট হোক না কেন। রোনাল্ডোও ব্যতিক্রম নন। বিরাট কোহলিও ভাল করেই জানেন তা। ভারতের তারকা ক্রিকেটার আগে রোনাল্ডোর পাশে দাঁড়িয়েছিলেন। সেই পুরনো ঘটনাই নতুন করে ফিরে আসছে (Virat Kohli)।

রোনাল্ডো সেই দুর্ধর্ষ আগের স্ট্রাইকার নন, তবুও তাঁর গোল করার ক্ষমতা যে এখনও ফুরিয়ে যায়নি, তার প্রমাণ বিগত পরিসংখ্যান। ২০২৫-২৬ মরশুমে আল নাসের-এর হয়ে ৩০ ম্যাচে ২৮ গোল করেন এই অন্যতম সেরা ফুটবলার।
একদিকে যেমন তাঁর সমালোচনা চলছে আবার অন্যদিকে অনেকের মতে তিনি তাঁর সতীর্থদের থেকে সেই সাহায্য পান না। অনেকের মতে মেসি যে সম্মান পান তাঁর দলের কাছ থেকে সেই সাহায্য রোনাল্ডো পান না তাঁর দলের কাছ থেকে (Virat Kohli)।
আরও পড়ুন: Sonapur: দ্বিগুণ টাকা ফেরতের গল্প, নাকি বড়সড় আর্থিক কেলেঙ্কারি?
আগেও বিরাট রোনাল্ডোর ফিটনেস এবং দক্ষতার প্রশংসা করেছেন। ২০২২ সালের কাতার বিশ্বকাপ থেকে পর্তুগাল বিদায় নেওয়ার পরও কোহলি রোনাল্ডোর প্রতি নিজের সম্মান প্রকাশ করেছিলেন। তিনি লিখেছিলেন, ‘কোনও ট্রফি বা শিরোপা তোমার অর্জনকে মুছে দিতে পারে না। তুমি খেলাধুলার জগতে যে প্রভাব রেখেছ, তা কোনও পরিসংখ্যানে মাপা সম্ভব নয়। তুমি অসংখ্য মানুষের অনুপ্রেরণা।’
তারও আগে, ২০১৯ সালে এক সাক্ষাৎকারে কোহলি বলেছিলেন, ‘আমার কাছে ক্রিশ্চিয়ানো সবার উপরে। তাঁর পরিশ্রম, জয়ের খিদে অতুলনীয়। রোনাল্ডো আমাকে অনুপ্রাণিত করে।’ হাজার সমালোচনার পরেও বিশ্ব ফুটবল তাকিয়ে সর্বকালের অন্যতম সেরা ফুটবলার রোনাল্ডোর জ্বলে ওঠার দিকে। ওয়ান লাস্ট ড্যান্স দেখার জন্য। অধরা মাধুরী বিশ্বকাপের খেতাব তাঁর হাতে দেখার জন্য (Virat Kohli)।


