Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: মাথায় সোনালি রঙের বিশেষ একগুচ্ছ লোমের কারণে তার নাম দেওয়া হয় ‘ডোনাল্ড ট্রাম্প’,যা দ্রুতই ইন্টারনেটে আলোচনার বিষয় হয়ে ওঠে। আর সেই জনপ্রিয়তাতেই বাঁচল প্রাণ(Eid Donald Trump)।
বাংলাদেশ সরকারের হস্তক্ষেপ (Eid Donald Trump)
প্রায় ৭০০ কেজি ওজনের এক অ্যালবিনো মোষ। ঈদ-উল-আজহা উপলক্ষে কোরবানির জন্য ইতিমধ্যেই বিক্রি হয়ে গিয়েছিল। তবে এটিকে ঘিরে মানুষের অস্বাভাবিক আগ্রহ এবং নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে বাংলাদেশ সরকার হস্তক্ষেপ করে।
কোরবানি নয় ঠাঁই জাতীয় চিড়িয়াখানায়
সরকারি সূত্রের দাবি, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের নির্দেশে মোষটিকে কোরবানি না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। ক্রেতাকে অর্থ ফেরত দেওয়া হয়েছে এবং মোষটিকে ঢাকার জাতীয় চিড়িয়াখানায় স্থানান্তর করা হয়েছে।
বিশেষ আকর্ষণ ভাইরাল মোষ
নারায়ণগঞ্জের একটি খামারে থাকা মোষটির ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ সেটিকে দেখতে ভিড় জমাতে শুরু করেন। এর অস্বাভাবিক রঙ ও শান্ত স্বভাব দর্শনার্থীদের বিশেষভাবে আকৃষ্ট করেছিল।
মোষের নাম ডোনাল্ড ট্রাম্প (Eid Donald Trump)
খামারের মালিক জিয়াউদ্দিন মৃধা জানান, তাঁর ছোট ভাই প্রথম মোষটির নাম ‘ডোনাল্ড ট্রাম্প’ রাখেন। কারণ মহিষটির কপালের সোনালি লোম অনেকটা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিচিত চুলের স্টাইলের মতো দেখাত। চার বছর বয়সী এই মোষটিকে প্রায় ১০ মাস আগে কেনা হয়েছিল। মালিকের মতে, এটিকে বিশেষ যত্নে রাখতে হয়, নিয়মিত খাবার ও স্নানের ব্যবস্থা করতে হয়। তুলনায় এটি অনেক শান্ত প্রকৃতির।
আরও পড়ুন: Twisha Murder Case: ত্বিশা শর্মা মৃত্যু মামলা: অবসরপ্রাপ্ত বিচারক শাশুড়িকে গ্রেফতার সিবিআই-এর
দর্শকদের জন্য বিশেষ আকর্ষণ (Eid Donald Trump)
বাংলাদেশে অ্যালবিনো মোষ অত্যন্ত বিরল। জিনগত কারণে এদের শরীরে মেলানিনের অভাব থাকে, ফলে গায়ের রঙ হালকা ক্রিম বা গোলাপি আভাযুক্ত হয় এবং নাক ও লোমও তুলনামূলকভাবে ফ্যাকাশে দেখা যায়। বর্তমানে ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের এই আলোচিত মোষটি ঢাকার জাতীয় চিড়িয়াখানায় সরকারি তত্ত্বাবধানে রয়েছে এবং দর্শকদের জন্য বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে।



