Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: প্রতিদিনের কাজের মাঝে ট্রেনে-বাসে (Good Man), পথে ঘাটে আমাদের প্রচুর মানুষের সম্মুখীন হতে হয়। কিন্তু সে ভালো না খারাপ সেটা বুঝতে লেগে যায় সময়। ভালো খারাপ মিশিয়েই মানুষ, কিন্তু কার মধ্যে ভালোর পরিমান বেশি আর খারাপের পরিমান কম বুঝবেন কিভাবে?
কথা কম কাজ বেশি (Good Man)
সাধারণত ভালো মানুষেরা কথা কম (Good Man) বলে, বললেও মার্জিত ভদ্রভাবে বলে আর নিজের কাজ সবসময় ঠিক করে সম্পূর্ন করে। অযথা চেঁচিয়ে নিজেকে জাহির করতে ব্যস্ত থাকে না।
হেল্পফুল নেচার
কোনও সমস্যার সম্মুখীন হলে যার কাছে নিশ্চিন্তে সাহায্য চাওয়া যায় বা যে নিজে থেকে সাহায্য করতে এগিয়ে আসে, সে ভালো মানুষের মধ্যে একজন।
সমালোচনা নয় আত্মসমালোচনা
কে কি করলো, কাকে কি বললো, সে নিয়ে তার মাথা ব্যথা নেই। কারোর নামে সমালোচনা হলে সে প্রতিবাদ করে, নিজে তো করেইনা। সে সমালোচনায় নয় আত্মসমালোচনায় বিশ্বাসী। আত্মসমালোচনার মাধ্যমে সে নিজের মানসিকতাকে আরও বিস্তীর্ন করতে চায়।


