Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: অভিনেতাকে রক্ষাকবচ দিল কলকাতা হাইকোর্ট। আগামী চার সপ্তাহ পরমব্রত চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে কোন কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ(Parambrata HC)। তবে তদন্ত যেমন চলছে চলবে অভিনেতাকে তদন্তে সহযোগিতা করতে হবে। পরবর্তী শুনানির দিন রাজ্যকে জমা দিতে হবে রিপোর্ট। শুক্রবার এমনই নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অজয় কুমার মুখোপাধ্যায়।
পরমব্রতর বিরুদ্ধে এফআইআর (Parambrata HC)
২০২১ সালের ২ মে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর সোশ্যাল মিডিয়ায় কিছু বিতর্কিত মন্তব্য করেছিলেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। গত ২১ মে গড়িয়াহাট থানায় পরমব্রত চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ১৫৩এ এবং ১০৯ ধারায় এফআইআর দায়ের হয়।
সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি (Parambrata HC)
শুক্রবার মামলার শুনানি ছিল হাইকোর্টে। অভিনেতার আইনজীবী ময়ূখ মুখোপাধ্যায় সমস্ত অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেন। অভিনেতার করা মন্তব্যে কারও কোনরকম ক্ষতি বা সম্মানহানি হয়নি বলেই দাবি করেন তিনি।
আরও পড়ুন: Lionel Messi: স্বস্তি ভক্তদের, আর্জেন্টিনার স্কোয়াডে রয়েছেন মেসি
এফআইআর খারিজের আবেদন (Parambrata HC)
এতদিন পরে কেন এই অভিযোগ? সেই প্রশ্ন তুলে এফআইআর খারিজের আবেদন জানান তিনি। শুধু পরমব্রত নন, একই অভিযোগে গড়িয়াহাট থানায় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের বিরুদ্ধেও দায়ের হয় অভিযোগ। ২৩ মে শনিবার থানায় গিয়ে হাজিরাও দিয়ে আসেন স্বস্তিকা।



