Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: পলাশ নস্কর, নিউটাউন: শনিবার সোনারপুরে দলীয় কর্মীর সঙ্গে দেখা (BJP MLA Dilip Ghosh) করতে গিয়ে আক্রান্ত হন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই প্রসঙ্গে মুখ খুললেন বিজেপি বিধায়ক দিলীপ ঘোষ।
হাসপাতালে ভর্তির জন্য চাপ! (BJP MLA Dilip Ghosh)
অভিযোগ উঠেছে যে, আক্রান্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাসপাতালে ভর্তি করানোর চেষ্টা (BJP MLA Dilip Ghosh) মমতা বন্দ্যোপাধ্যায়-এর, এই প্রসঙ্গে বিধায়ক দিলীপ ঘোষ বলেন, “হাসপাতালে জোর করে ভর্তি করানোর জন্য মমতা ব্যানার্জি ক্রমাগত চাপ দিচ্ছিল। এটা ঠিক নয়”
তৃণমূলকে কটাক্ষ(BJP MLA Dilip Ghosh)
এছাড়া তৃণমূল নেতাদের কটাক্ষ করে বলেন (BJP MLA Dilip Ghosh), “তৃণমূল নেতাদের বলছি। বাড়ি থেকে বেরোবেন না। পাবলিক ক্ষেপে আছে। আমরা ভালো কাজ করছি। টিভিতে দেখুন। নাহলে আমাদের হাতে এত পুলিশ নেই যে আপনাদের পাহারা দেবে। বেরোবেন না বাড়ি থেকে।”
হাসপাতালের অ্যাপ্রন চুরির প্রসঙ্গে বলেন, “ত্রিপল চুরি হয়ে যাচ্ছে। তো হাসপাতালের সামান্য অ্যাপ্রন তো চুরি যাবেই।”
তার মুখে উঠে আসে অতীতের হামলার কথা। তিনি জানান, “যখন নাড্ডার গাড়িতে পাথর মেরেছিল, আমি নিজে গাড়িতে ছিলাম। গাড়ি বুলেট প্রুফ ছিল। নাহলে সেদিন আমরা কেউ বাঁচতাম না। সেটা যদি জনরোষ হয় তাহলে এটাও জনরোষ।” তাঁর সঙ্গে জানান, “নাটক ড্রামা গিমিক কিচ্ছু আর চলবে না। বদলে গেছে বাংলা। এবার ঠেলা সামলা। দেখ কেমন লাগে।”
আরও পড়ুন: Job Scam: ‘বিজেমূলের’ চক্রান্ত? চাকরি দেবার নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেবার অভিযোগ!
মেসি কাণ্ড সম্পর্কে তিনি বলেন, “মেসি কান্ড তৃণমূলের একটা ইন্টার ন্যাশনাল দুর্নীতি। সুযোগ থাকলে অরুপ বিশ্বাস মেসিকে বিধানসভায় টিকিট দিয়ে দিত। এখন তো বিচার হবেই। কেউ ছাড়া পাবেনা।”


