Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: শুভ চক্রবর্তী পশ্চিম মেদিনীপুর: পদের ক্ষমতার জেরে চাকরি দেবার (Job Scam) নামে লক্ষ লক্ষ টাকা তোলার অভিযোগ উঠল তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে এবার পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানায় অভিযোগ দায়ের হল।
কার বিরুদ্ধে অভিযোগ? (Job Scam)
চাকরি দেবার নাম করে লক্ষাধিক টাকা (Job Scam) নিয়ে প্রতারণা শুধু নয় টাকা ফেরত চাইতে গেলে মারধর পর্যন্ত করা হয়েছে এমনটাই অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। এই সংক্রান্ত অভিযোগ ও দায়ের হয়েছে দাসপুর থানার। অভিযুক্ত তৃণমূল নেতা পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ১ গ্রাম পঞ্চায়েতের প্রধান লাল্টু চক্রবর্তী। অভিযোগ দায়েরের পর থেকে উধাও লাল্টু বাবু। ফাঁকা গ্রাম পঞ্চায়েত অফিসের প্রধানের চেয়ার। অভিযোগ করেছেন দাসপুরের লাওদা গ্রামের বাসিন্দা রাজকুমার মাইতি।
কী অভিযোগ? (Job Scam)
রাজকুমার মাইতির অভিযোগ হাসপাতালের গ্রুপ ডি পদে চাকরির পাইয়ে দেবার জন্য ১৪ লক্ষ টাকা দিতে হবে কথা হয়। ২০২১ সালের ১৯ ডিসেম্বর ১ লক্ষ ৮২ হাজার টাকা দেন রাজকুমার মাইতি। রাজকুমার মাইতির অভিযোগে লাল্টুর পাশাপাশি বার বার উঠে এসেছে দাসপুরেরই আর এক যুবক কমলা শঙ্কর দোলই এর নাম। প্রসঙ্গত কমলা শঙ্কর আবার বিজেপির যুব নেতা। অভিযোগকারী জানায় এই কমলার মাধ্যমেই নাকি লাল্টুর সাথে যোগাযোগ।এমনকি কত টাকা দিতে হবে সেটাও ঠিক করে ওই বিজেপি নেতা।
আরও পড়ুন: Shobhabazar Fire: শোভাবাজার বস্তা পট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড!
টাকা দিয়েও হয়নি চাকরি!
এদিকে বছরের পর বছর গড়ায় চাকরি আর হয়নি। এদিকে তৃণমূলের জামানায় টাকা ফেরত চাইলে টাকাও মেলেনি। উল্টে টাকা চাইতে গেলেই মারধর পর্যন্ত করা হয়। এবার সরকার পরিবর্তন হতেই আশার আলো দেখে রাজকুমার। ২১ মে অভিযোগ দায়ের হতেই রাজকুমারের কাছে অভিযুক্ত লাল্টু বাবু লোক মারফত খবর পাঠিয়ে ক্ষমা চায়।, অভিযোগ দায়েরের পরই রাজকুমারের বাড়িতে কয়েকজন মহিলা ওই টাকা ফেরত দিতে আসেন। কিন্তু মন গলেনি রাজকুমারের। এদিকে পাত্তা নেই মূল অভিযুক্ত দাসপুরের তৃণমূলের ডাকসাইটে নেতা এবং প্রধান লাল্টু চক্রবর্তীর। পুলিশও হন্যে হয়ে খুঁজছে। অন্যদিকে রাজকুমারের কথায় কমলা শঙ্কর দোলই বর্তমানে দাসপুর এলাকায় বিজেপি নেতা হিসেবেই পরিচিত। কমলাকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি সমস্ত বিষয় অস্বীকার করে তিনি বলেন, মিথ্যে ভাবে তাকে ফাঁসানোর চেষ্টা চলছে। এই লাল্টু বাবুর সাথে কোনোভাবেই তার যোগাযোগ নেই।


