Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: আজ দুপুর ১২ টায় সিআইডি ভবানীভবনে তলব করা করেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee)। বিধানসভায় সই জালিয়াতি কাণ্ডে তলব করা হয়েছিল। সেই মতো শনিবার কালীঘাটের বাড়িতে গিয়ে তাকে নোটিশও দিয়ে আসে সিআইডি। তবে সূত্রের খবর, আজ হাজিরা দিচ্ছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়।

হাজিরা দিতে অপারগ (Abhishek Banerjee)
শারীরিক অসুস্থতার জন্য হাজিরা দিতে পারছেন না বলে সিআইডিকে চিঠি দিয়ে জানিয়েছেন। সিআইডি-এর থেকে অন্য ডেট চাওয়া হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তরফ থেকে। আইনজীবী মারফত চিঠি দিয়ে তিনি এই কথা জানিয়েছেন। প্রসঙ্গগত, শনিবারই সোনারপুরে গিয়ে জনরোষের মুখে পড়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখানে আক্রান্ত হন তিনি।
শারীরিক অসুস্থা (Abhishek Banerjee)
দাবি করা হচ্ছে তারপর থেকেই তিনি অসুস্থ। এবং প্রসঙ্গগত শনিবারই তাকে দুই হাসপাতালে (অ্যাপোলো , বেলভিউ) ফিরিয়ে দিয়েছিল ।। তাঁর গুরুতর শারীরিক কিছু সমস্যা নিয়ে বলে। ঘটনাটি জানার পর নিজের বাসভবন থেকে দ্রুত হাসপাতালে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কী ঘটেছিল? (Abhishek Banerjee)
পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গন আবারও উত্তপ্ত হয়ে উঠল সোনারপুরের ঘটনাকে কেন্দ্র করে। নিহত তৃণমূল কর্মী সঞ্জু কর্মকারের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তীব্র বিক্ষোভের মুখে পড়েন।
পরিস্থিতি এতটাই উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে যে নিরাপত্তার স্বার্থে তাঁকে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সহায়তায় এলাকা থেকে বের করে আনতে হয়। পরে অসুস্থ অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।



