Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: শহর থেকে চা বাগান, সর্বত্র ভোরবেলা থেকে দাপিয়ে বেড়াচ্ছে হাতির দল। দিশেহারা সাধারণ মানুষ।ডুয়ার্সে পথভ্রষ্ট হয়ে হাতির দল ঢুকে পরল স্কুলে(Dooars Elephant)। ডেকেও দেখা মিলছে না বনকর্মীদের। ভয়-ভ্রুক্ষেপ না করেই জীবনের ঝুঁকি নিয়ে হাতির পিছনে ছুটছেন গ্রামবাসীরা। কোথাও আবার হাতির উদ্দেশ্যে পাথর ছোড়ার ঘটনাও দেখা গেছে।
স্কুলের ভিতরে হাতির দল (Dooars Elephant)
শনিবার সকালেও এমনই পরিস্থিতি দেখা গেল ধূপগুড়ি মহকুমা এলাকায়। ধূপগুড়ি মহকুমার গয়েরকাটা এলাকার তেলিপাড়ায় একটি স্কুলের ভিতরে ঢুকে পড়ে হাতির দল। আবার হলদিবাড়ি চা বাগান এলাকায় রাস্তার উপর দাপিয়ে বেড়াতে দেখা যায় প্রায় ৫০টিরও বেশি হাতির একটি দলকে, যার মধ্যে রয়েছে বেশ কয়েকটি শাবকও। সেই হাতির দলের পিছনে তাড়া করে যেতে দেখা যায় কিছু যুবককে, কেউ কেউ আবার তুলছেন সেলফিও।
এখনই জঙ্গলে ফেরানোর চেষ্টা নয়
ধূপগুড়ি শহর সংলগ্ন মাগুরমারি এলাকাতেও ঢুকে পড়ে দুটি হাতি। ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা ডুয়ার্স জুড়ে। ঘটনাস্থলে পৌঁছেছে বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কোয়াড, মরাঘাট রেঞ্জ এবং নাথুয়া রেঞ্জের বনকর্মীরা। তবে চারপাশে ঘন জনবসতি থাকায় এখনই হাতিগুলিকে জঙ্গলে ফেরানোর চেষ্টা করা হবে না বলে জানিয়েছেন বনকর্মীরা।

বনকর্মীর সংখ্যা কম
বনকর্মীর সংখ্যা কম থাকায় কাজ করতে যে সমস্যা হচ্ছে, সেই বিষয়টি স্বীকার করেছেন বন আধিকারিকরাও। তবে সমস্ত প্রতিকূলতার মধ্যেও তারা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
স্কুলের ভিতরে হাতির দল (Dooars Elephant)
অন্যদিকে গ্রামবাসীদের দাবি, এই প্রথম তাদের গ্রাম এবং স্কুলের ভিতরে হাতির দল ঢুকে পড়েছে। এর জন্য তারা জঙ্গলের ভিতরে খাদ্যের অভাব এবং অবাধে গাছ কাটাকেই দায়ী করছেন।

আরও পড়ুন: Bangladeshi Infiltrators: বাংলাদেশি অনুপ্রবেশকারী কড়া বার্তা, ২,৬৮০ জনের নাম ঢাকাকে দিল ভারত
হলদিবাড়ি চা বাগান এলাকায় হাতি (Dooars Elephant)
এখনও হাতির দল ডুয়ার্সের হলদিবাড়ি চা বাগান সংলগ্ন এলাকায় ঘোরাফেরা করছে। পাশাপাশি ধূপগুড়ি পুর এলাকার লাগোয়া মাগুরমারি ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি ঝোপের মধ্যে আশ্রয় নিয়েছে দুটি হাতি। পরিস্থিতির উপর কড়া নজরদারি চালাচ্ছে পুলিশ ও বনদফতর।



