Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: রাজারহাটে তৃণমূলের মিছিল ঘিরে উত্তেজনা, লাঠিচার্জ এর অভিযোগ। রাজারহাট নিউটাউন এর প্রাক্তন তৃণমূল বিধায়ক তাপস চ্যাটার্জীর নেতৃত্বে এই মিছিল হয় (TMC)। পুলিশ সূত্রে খবর এই মিছিলের জন্য কোনো পারমিশন নেওয়া হয় নি।

কী ঘটেছিল (TMC)
শনিবার (গতকাল) সোনারপুরে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার প্রতিবাদে, বারাসাত সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রাজারহাট বিষ্ণুপুর–২ ব্লকের পোদরা অঞ্চল এবং বারাসাত ব্লক–২-এর লাঙ্গলপোতা অঞ্চলের তৃণমূলের কয়েক হাজার কর্মী-সমর্থককে নিয়ে এক বিশাল প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।

পুলিশ বাহিনীর ভূমিকা (TMC)
সেই মিছিলকে রাজারহাট থানার পুলিশ বাহিনী আটকে দেয় । অভিযোগ মিছিল বন্ধ করার হুমকি দেওয়া হয় এবং লাঠিচার্জও করা হয়। পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গন আবারও উত্তপ্ত হয়ে উঠল সোনারপুরের ঘটনাকে কেন্দ্র করে। নিহত তৃণমূল কর্মী সঞ্জু কর্মকারের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তীব্র বিক্ষোভের মুখে পড়েন।



