Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বুধবার অন্নপূর্ণা যোজনার উপভোক্তাদের (Annapurna Yojana) হাতে শংসাপত্র প্রদান করলেন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী বক্তব্যের মাধ্যমে জানিয়ে দিয়েছেন কারা টাকা পাবেন আর কারা টাকা পাবেন না।
অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana)
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “৩ জুন ২৭ লক্ষ অ্যাকাউন্টে টাকা (Annapurna Yojana) ঢুকেছে। ১ কোটি ৬০ লক্ষ আবেদনকারীর মধ্যে ২৬ লক্ষ আবেদন বাতিল করা হয়েছে। বাকি প্রায় ১ কোটি ৩০ লক্ষের মধ্যে যাচাই করে বুধবার দুপুর ১টা থেকে ১ কোটি ৯ লক্ষ ৯২ হাজার ৩৭৮ জনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হয়েছে। পাহাড়ি এলাকার ১ লক্ষ ২২ হাজার ৬২৮ জন মহিলাও এই প্রকল্পের আওতায় টাকা পেয়েছেন বলে দাবি করেন তিনি।”
পূর্বতন তৃণমূল সরকারকে আক্রমণ
লক্ষ্মীর ভাণ্ডার প্রসঙ্গ টেনে পূর্বতন তৃণমূল সরকারকেও আক্রমণ করেছেন তিনি। মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন যে লক্ষ্মীর ভাণ্ডারের ক্ষেত্রে ২৭ লক্ষ এমন নাম পাওয়া গিয়েছিল, যারা ভারতীয় নন। আবার কেউ কেউ এখানে থাকেন না, কারও তিন জায়গায় নাম ছিল। এমনকি ১০ লক্ষ পুরুষের অ্যাকাউন্টেও টাকা গিয়েছে।
অন্নপূর্ণা যোজনার ফর্ম প্রকাশ্যে আনার পরেই ১২ পাতার ফর্ম নিয়ে সমালোচনা হয়েছিল। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “আর আপনাদের কোনও ফর্ম ফিল আপ করতে হবে না।”
অন্যদিকে এদিনের এই অনুষ্ঠানে উঠে আসে সরকারি বাসের প্রসঙ্গ। সেই সম্পর্কে শুভেন্দু জানান, “অনেক সরকারি মহিলা কর্মীরা ফ্রিতে বাসে যাতায়াত করতে চাইছেন না। বছরে ৩০ কোটি টাকা আমাদের খরচ হচ্ছে।”
এছাড়াও, রাজ্যের জন্য একাধিক প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। বিধান রায়ের জন্মদিন উপলক্ষ্যে বুধবার প্রসূতি মায়েদের জন্য ২০০ টি অ্যাম্বুলেন্স উদ্বোধন করেছেন।
আরও পড়ুন: LPG Price: মাসের শুরুতেই কমল গ্যাসের দাম!
এর সঙ্গে তিনি জানিয়েছেন, বৃহস্পতিবার থেকে সব থানাতে মহিলা ডেস্ক চালু হচ্ছে। এই প্রসঙ্গে তিনি বলেন, ” অন্য রাজ্যে পুলিশের রেসপন্স ৬ মিনিট। আমাদের এখানে ৩ ঘণ্টা। ১১২ চালু হলে পুলিশ তাড়াতাড়ি আসবে।”


