Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: কয়েকদিন আগেই মেসি কাণ্ডের পর ফের (Messi Statue Kolkata) শিরোনামে উঠেছিল মেসির বিতর্কিত মূর্তির কথা। প্রবল হাওয়ায় দুলে উঠেছিল সেই মূর্তি। যা দেখে অনেকে আতঙ্কিত হয়েছিলেন, অনেকে আবার গা ভাসিয়েছিলেন ভাইরাল সব রিলে। কিন্তু সেই মূর্তি ভাঙা হবে কি? বিপজ্জনক অবস্থায় নাকি থাকবে ঐভাবেই। সেই কথাই উঠে আসছিল বারবার। এবার পাওয়া গেল তার সঠিক উত্তর।
কবে ভাঙা হবে মেসির মূর্তি? (Messi Statue Kolkata)
সূত্রের খবর, আজই ভাঙা পড়তে পারে মেসির (Messi Statue Kolkata) মূর্তি। লেকটাউন ইতিমধ্যেই দুটি হাইড্রোলার সহ বেশ কয়েকটি গাড়ি পাঠিয়েছে পূর্ত দফতর। মূর্তি ভাঙার প্রস্তুতিও ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। মূর্তির কাছে এসে পৌঁছেছেন পূর্ত দফতরের কর্মীরা ও লেকটাউন থানার পুলিশ।

মেসি মূর্তির কাহিনী (Messi Statue Kolkata)
১৩ ডিসেম্বর মেসির কলকাতা সফর যা GOAT ট্যুর নামে পরিচিত। তার আয়োজন করা হয়েছিল। সল্টলেক স্টেডিয়ামের মাঠে এসেওছিলেন মেসি। কিন্তু গ্যালারি থেকে তার দেখা পাননি দর্শকেরা। মাঠেই ‘বিশিষ্ট ব্যক্তিদের’ ভিড়ে হারিয়ে গিয়েছিলেন মেসি। মাঠে ছোঁড়া হয়েছিল বোতল, ভাঙা হয়েছিল চেয়ার, ক্ষুব্ধ ক্রীড়াপ্রেমীরা বাড়ি ফিরেছিল বিষণ্ণ হৃদয়ে। তবে সেদিনই লেকটাউন উদ্বোধন করা হয়েছিল মেসির মূর্তি। উচ্চতা ৭০ ফুট, যার মূল্য প্রায় ১০ কোটি টাকা।
আরও পড়ুন: LPG Price Hike: মাসের প্রথমেই বাড়ল গ্যাসের দাম!

মূর্তি বিতর্ক
এই মূর্তির ছবি প্রকাশ্যে আসার পরই শুরু হয়েছিল বিতর্ক। অনেক নেটবাসী কমেন্ট করেছিলেন যে, মোটেই মেসির মত নয় বরং ঋত্বিক রোশনের মত দেখতে এই মূর্তি। সেই নিয়ে নেটপাড়ায় পরে গিয়েছিল হাসির রোল। এবার এই মূর্তি ভাঙা পড়ার পালা।


