Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: আজ থেকে সরকারি বাসে মহিলাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াতের ব্যবস্থা চালু হওয়ার পরই ধূপগুড়িতে একটি বিতর্কিত ঘটনার অভিযোগ সামনে এসেছে (Free Bus Service)। জানা যায়, ফালাকাটা থেকে সরকারি বাসে তিনজন মহিলা যাত্রী ওঠেন। অভিযোগ, সরকারি বাসে মহিলাদের জন্য যাতায়াত বিনামূল্যে হওয়ার কথা থাকলেও বাসের কন্ডাক্টর তাঁদের কাছে ভাড়া দাবি করেন।

ভাড়া দিতে অস্বীকার (Free Bus Service)
ওই মহিলারা ভাড়া দিতে অস্বীকার করলে ধূপগুড়ি বাস টার্মিনাসে তাঁদের বাস থেকে নামিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। পরবর্তীতে ওই তিন মহিলা ধূপগুড়ি থেকে একটি বেসরকারি বাসে করে নিজেদের গন্তব্যে রওনা হন। এদিকে, সরকারের ঘোষণার প্রথম দিনেই এমন অভিযোগ সামনে আসায় এলাকায় চর্চা শুরু হয়েছে।
আরও পড়ুন: Free Bus Service: স্মার্ট কার্ড ছাড়াই ফ্রি বাসে চড়া যাবে? কী বলছে সরকার?

মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন (Free Bus Service)
যে আজ থেকে সরকারি বাসে সমস্ত মহিলারা বিনামূল্যে যাতায়াত করতে পারবেন। সেই ঘোষণার পর ধূপগুড়ি-ফালাকাটা রুটের এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তরজা। ইতিমধ্যেই ঘটনাটির ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং তা নিয়ে নেটিজেনদের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।
নারীদের নিরাপদ ও স্বচ্ছন্দ যাতায়াত
নারীদের নিরাপদ ও স্বচ্ছন্দ যাতায়াত নিশ্চিত করতে পশ্চিমবঙ্গ সরকার নতুন উদ্যোগ গ্রহণ করেছে। রাজ্যের সব সরকারি বাসে মহিলাদের জন্য বিনামূল্যে যাতায়াতের ব্যবস্থা (Free Bus Service)। চালু হয়েছে ১ জুন ২০২৬ থেক অর্থৎ আজ থেকেই। এই প্রকল্পের আওতায় শহর ও গ্রামাঞ্চলের মহিলারা সরকারি বাসে বিনা ভাড়ায় যাতায়াত করতে পারবেন।



