Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: তন্ময় কুন্ডু, উত্তর ২৪ পরগনা: উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়ার একটি (School Cash Scandal) বেসরকারি স্কুলকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালানোর পর বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র জল্পনা শুরু হয়েছে।
আনতে হয় টাকা গোনার মেশিন (School Cash Scandal)
পুলিশ সূত্রে খবর, স্কুল ভবনের বিভিন্ন অংশে তল্লাশি (School Cash Scandal) চালিয়ে প্যাকেটবন্দি অবস্থায় বিপুল পরিমাণ টাকা উদ্ধার করা হয়। নগদের পরিমাণ এতটাই বেশি ছিল যে তা গণনার জন্য বিশেষ টাকা গোনার মেশিন আনতে হয়। দীর্ঘ সময় ধরে সেই অর্থ গণনার কাজ চলে বলে জানা গিয়েছে।
উঠছে নানা প্রশ্ন (School Cash Scandal)
শুধু নগদ অর্থই নয়, স্কুলের একটি শীতাতপ নিয়ন্ত্রিত (School Cash Scandal) বিশ্রামকক্ষ থেকেও কিছু সামগ্রী যেমন কন্ডোম উদ্ধার হয়েছে বলে দাবি করা হয়েছে। বিষয়টি সামনে আসতেই শিক্ষা প্রতিষ্ঠানটির ভূমিকা নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। নার্সারি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের জন্য পরিচালিত এই স্কুলে এত বিপুল পরিমাণ নগদ অর্থ কীভাবে জমা হল, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।
স্কুল কর্তৃপক্ষের দাবি
অন্যদিকে স্কুল কর্তৃপক্ষের দাবি, কয়েক মাস ধরে ছাত্রছাত্রীদের কাছ থেকে সংগ্রহ করা ফি ব্যাংকে জমা করা সম্ভব হয়নি। সেই অর্থই স্কুলে রাখা ছিল। তবে সমালোচকদের একাংশের প্রশ্ন, মাত্র কয়েক মাসের ফি বাবদ এত বড় অঙ্কের নগদ অর্থ জমা হওয়া কতটা স্বাভাবিক, তা খতিয়ে দেখা প্রয়োজন।
আরও পড়ুন: Murgh Musallam: রাজকীয় স্বাদের মুর্গ মুসল্লম, বাড়িতেই বানান মুঘল দরবারের জনপ্রিয় পদ
ঘটনায় রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে। বিরোধী শিবিরের পক্ষ থেকে স্কুলের সঙ্গে কয়েকজন প্রভাবশালী ব্যক্তির নাম জড়িয়ে নানা অভিযোগ তোলা হয়েছে। যদিও অভিযোগের সত্যতা এখনও প্রমাণিত হয়নি। পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্তের অগ্রগতির দিকেই এখন নজর সকলের।


