Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: তামিলনাড়ুতে ২০২৬ সালের নির্বাচনে সরকার গঠন করেছে (K Annamalai) বিজয় থলপতির দল টিভিকে। প্রাথমিক ক্ষেত্রে দল গঠনের ক্ষেত্রে জোট নিয়ে জটিলতা থাকলেও পরবর্তীতে কংগ্রেস ও বাকি কিছু স্থানীয় দলের সমর্থনে সরকার গড়েছে টিভিকে। এই রাজ্যে বিজেপির প্রভাবও চোখে পড়ার মত। কিন্তু এই আবহেই বিজেপিতে শিবিরে ধরতে পারে চিড়?
কী নিয়ে এত সমালোচনা? (K Annamalai)
বিজেপি ছাড়তে পারে প্রভাবশালী নেতা কে আন্নামালাই (K Annamalai)। এমনটাই গুঞ্জন শোনা যাচ্ছে তামিলনাড়ুর রাজনীতিতে। বিজেপি ছেড়ে নিজের দল গড়তে পারেন বলে তিনি সূত্রের খবর। মঙ্গলবার, দিল্লি সফরে যাবেন তিনি। সেখানে গিয়ে অমিত শাহের সঙ্গে বৈঠকে বসার কথাও আছে। এই বৈঠকের পরই দল ছাড়ার বিষয়ে সর্বোচ্চ সিদ্ধান্ত জানাবেন তিনি।

আরও পড়ুন: CM Suvendu Adhikari: দিল্লি সফর মুখ্যমন্ত্রীর, কোন কোন বৈঠকে যোগ দেবেন শুভেন্দু?
রাজনীতির ওঠাপড়া
আইপিএস অফিসার থেকে রাজনীতিবিদ হয়েছিলেন কে আন্নামালাই। তামিলনাড়ুর নির্বাচনে তাঁকে টিকিট দেয়নি বিজেপি। যদিও তাঁকে রাজ্যসভার সাংসদের পদের জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল। তাও তিনি খারিজ করে দিয়েছিলেন। টিভিকে-তে যোগ দেবার জল্পনাও তিনি খারিজ করেছেন। এখন শোনা যাচ্ছে, তিনি নিজের একটি রাজনৈতিক দল গড়তে পারেন।


