Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: গ্রাম পঞ্চায়েতের শৌচালয়ের পাশে আধপোড়া বিপুল সংখ্যক নথি পড়ে থাকার ঘটনায় চাঞ্চল্য ছড়াল বাঁকুড়ার বিষ্ণুপুর ব্লকের তৃনমূল পরিচালিত দ্বারিকা গোঁসাইপুর গ্রাম পঞ্চায়েতে (Awas Yojana)। একাধিক নথিতে আবাস প্রকল্পের উল্লেখ থাকায় প্রাথমিক ভাবে স্থানীয়দের ধারণা ওই প্রকল্পে পঞ্চায়েতের দূর্নীতি ঢাকতেই এইভাবে সরকারি নথি পুড়িয়ে দেওয়া হয়েছে। অভিযোগ মানতে নারাজ তৃনমূল পরিচালিত ওই গ্রাম পঞ্চায়েত।

কেন্দ্রীয় প্রকল্পে দূর্নীতি (Awas Yojana)
বিগত সরকারের আমলে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে বারেবারে দূর্নীতি ও স্বজনপোষণের অভিযোগ উঠেছিল। এর মধ্যে সর্বাধিক দূর্নীতি ও বেনিয়মের অভিযোগ উঠেছিল আবাস প্রকল্পে। অভিযোগ সরকারি ক্ষমতাকে কাজে লাগিয়ে তৎকালীন শাসক দল তৃনমূলের ছোট, বড় ও মাঝারি নেতারা আবাস প্রকল্পে প্রকৃত উপভোক্তাদের নাম বাদ দিয়ে নিজেদের ঘনিষ্ঠদের প্রকল্পের সুবিধা পাইয়ে দিয়েছেন। এবার খোদ গ্রাম পঞ্চায়েত চত্বরে সেই আবাস প্রকল্পের নথিপত্র পুড়িয়ে ফেলার অভিযোগ উঠল তৃনমূল পরিচালিত বাঁকুড়ার দ্বারিকা গোঁসাইপুর গ্রাম পঞ্চায়েতে।
শৌচালয়ের পাশে বিপুল পরিমাণ নথি (Awas Yojana)
আজ দুপুরে স্থানীয় বিজেপি কর্মীরা এলাকার উন্নয়ন সংক্রান্ত একাধিক বিষয়ে গ্রাম পঞ্চায়েতে আলোচনা করতে গেলে শৌচালয়ের পাশে বিপুল পরিমাণ নথি পুড়িয়ে ফেলার নমুনা দেখতে পান। ছাই সরিয়ে বেশ কিছু আধপোড়া নথি উদ্ধার করলে দেখা যায় সেগুলিতে সরকারি আবাস প্রকল্পের নাম রয়েছে এতেই বিজেপি কর্মীদের সন্দেহ তীব্র হয়। রাজ্যে পালাবদলের পর বিগত সরকারের আমলে ঘটে যাওয়া আবাস প্রকল্পের দূর্নীতির তথ্য প্রমাণ লোপাট করতেই নথিগুলি পুড়িয়ে ফেলা হয়েছে বলে দাবি করেছে বিজেপি।

আরও পড়ুন: Pahalgam Pak: পহেলগাম হামলায় পাক যোগ! ৯/১১ হামলায় যুক্ত ব্যাঙ্কের নাম এল তদন্তে
যদিও অভিযোগ মানতে চায়নি পঞ্চায়েত কর্তৃপক্ষ। পঞ্চায়েত প্রধানের দাবি গ্রাম পঞ্চায়েতের অদরকারি বিভিন্ন কাগজপত্র পুড়িয়ে ফেলা হয়েছে। তার মধ্যে আবাস প্রকল্পের কোনো পুরানো তালিকা থেকে থাকতে পারে। কিন্তু তাতে তথ্য প্রমাণ নষ্ট হওয়ার কোনো ভয় নেই। ওই প্রকল্পের যাবতীয় তথ্য প্রকল্পের নির্দিষ্ট পোর্টালে রয়েছে। তদন্তকারীরা চাইলে সহজেই সেগুলি দেখতে পাবেন।



