Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: নিউটাউনের ইকোপার্কে পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ খাদ্য ও হোটেল ব্যবসা নিয়ে সরকারের সাম্প্রতিক পদক্ষেপের কথা তুলে ধরেন (Dilip Ghosh)। তাঁর বক্তব্য অনুযায়ী, ৪০টি খাদ্য প্রতিষ্ঠানের লাইসেন্স সাসপেন্ড করা হয়েছে। দীর্ঘদিন ধরে হোটেল-রেস্তোরাঁয় অনিয়মের অভিযোগ উঠলেও আগের সরকার সেগুলির যথাযথ সমাধানের চেষ্টা করেনি বলে অভিযোগ করেন তিনি। সাধারণ মানুষকেও খাবারের মান নিয়ে সচেতন হয়ে প্রতিবাদ করার আহ্বান জানান মন্ত্রী।
৯১৯ হোটেলের লাইসেন্স নিয়ে সতর্কবার্তা (Dilip Ghosh)
৯১৯টি হোটেল ও গেস্ট হাউসের লাইসেন্স সাসপেন্ড হওয়ার প্রসঙ্গেও উদ্বেগ প্রকাশ করেন দিলীপ ঘোষ। তাঁর আশঙ্কা, দুর্গাপুজোর সময়ে কলকাতায় বিপুল পর্যটক ও দর্শনার্থী এলে থাকার জায়গার সংকট তৈরি হতে পারে। তাই সময় থাকতেই হোটেল মালিকদের পরিকাঠামো ও প্রয়োজনীয় নিয়মকানুন ঠিক করে লাইসেন্স পুনর্নবীকরণের আবেদন করার পরামর্শ দেন তিনি। মন্দারমণির উদাহরণ টেনে পরিবেশের ক্ষতি করে বেআইনি নির্মাণের বিরুদ্ধেও সরব হন।
১০ অক্টোবরের মধ্যে রাস্তা সারানোর লক্ষ্য (Dilip Ghosh)
রাস্তা সংস্কার নিয়েও বড়সড় লক্ষ্যের কথা জানান পঞ্চায়েত মন্ত্রী। তাঁর দাবি, মুখ্যমন্ত্রী পূর্ত দফতরকে ৫০০ কোটি টাকা দিয়েছেন এবং পঞ্চায়েত দফতরের তরফেও রাস্তা মেরামতির জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে। আগামী ১০ অক্টোবরের মধ্যে রাজ্যের সমস্ত রাস্তা সংস্কারের লক্ষ্য নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন:Kunal Ghosh: গানে গানে বিরিয়ানি চাইলেন কুণাল, করলেন বাগেশ্বরের আমিষ বাণীর তীব্র কটাক্ষ!
যাদবপুরে ‘রাষ্ট্রবাদী’ বার্তার ডাক
মুখ্যমন্ত্রীর ‘গেরুয়া যাত্রা’ প্রসঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে ঘিরে তীব্র রাজনৈতিক বক্তব্য রাখেন দিলীপ ঘোষ। তাঁর অভিযোগ, যাদবপুরের মতো ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান থেকে একসময় দেশবিরোধী স্লোগান উঠেছে। তাঁর দাবি, ভুল বুঝিয়ে কিছু ছাত্রছাত্রীকে এমন কর্মকাণ্ডে যুক্ত করা হয়েছিল। সেই জায়গা থেকেই এবার ‘রাষ্ট্রবাদী’ ইতিবাচক বার্তা ছড়িয়ে দেওয়ার প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেন তিনি। তাঁর বক্তব্যে স্পষ্ট, খাদ্য নিরাপত্তা, হোটেল নিয়ন্ত্রণ, রাস্তা সংস্কার এবং রাজনৈতিক-আদর্শগত কর্মসূচি—এই চার ক্ষেত্রেই নতুন সরকারের সক্রিয়তার ছবি তুলে ধরতে চেয়েছেন মন্ত্রী।



