Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: রাজ্যে পালাবদলের পর বিজেপি সরকার আসতেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট করে দিয়েছিলেন, রাজনৈতিক ব্যক্তিসহ সমাজের বিভিন্ন ব্যক্তি, যাঁদের কোনও প্রকৃত নিরাপত্তার ঝুঁকি নেই, তাঁদের অপ্রয়োজনীয় নিরাপত্তা কমানো হবে। রাজনীতিবিদ ছাড়াও যাঁরা গত সরকারের আমলে বিশেষ নিরাপত্তা পেতেন, তাও পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবে পুলিশ(Sourav Security)।
‘জেড’ নয় ‘ওয়াই’ (Sourav Security)
নতুন সরকারের সিদ্ধান্ত মত এবার কাটছাঁট করা হল, প্রাক্তন ভারত অধিনায়ক তথা বর্তমানে সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় নিরাপত্তা। সৌরভ এতদিন ‘জেড’ ক্যাটেগরির নিরাপত্তা পেতেন। প্রাক্তন বিসিসিআই সভাপতির নিরাপত্তা এবার দুই ধাপ কমানো হল। এবার থেকে সৌরভ ‘ওয়াই’ ক্যাটেগরির নিরাপত্তা পাবেন।
সাধারণত জেড ক্যাটাগরির নিরাপত্তায় ৩৫ জন নিরাপত্তারক্ষী। সঙ্গে থাকে রাজ্য পুলিশের কমান্ডোও। থাকে পাইলট কার। ওয়াই ক্যাটেগরির নিরাপত্তায় এবার সৌরভের সঙ্গে থাকবেন ৩-৪ জন নিরাপত্তারক্ষী। তার মধ্যে দু’জন সশস্ত্র নিরাপত্তাকর্মী থাকবেন। ২০২৩ সালের মে মাস পর্যন্ত ‘ওয়াই’ ক্যাটাগরি নিরাপত্তা পেতেন সৌরভ। পরে তাঁর নিরাপত্তা ‘জেড’ ক্যাটেগরিতে উন্নীত করে গত সরকার। সৌরভের নিরাপত্তায় থাকতেন ৮-১০ জন পুলিশ কর্মী। সেইসঙ্গে বাড়িতেও ছিল নিরাপত্তা। ‘জেড’ ক্যাটেগরির নিরাপত্তা থাকলেও পরে তা কিছুটা কমানোও হয়েছিল। এবার খাতায় কলমে সরিয়ে নেওয়া হল ‘জেড’ ক্যাটেগরির নিরাপত্তা। এখন থেকে ‘ওয়াই’ ক্যাটেগরির নিরাপত্তা পাবেন সৌরভ(Sourav Security)।
আরও পড়ুন: Abhishek HC: সইজালে CID-কে চ্যালেঞ্জ: হাজিরা নোটিশ খারিজের আবেদনে হাইকোর্টে অভিষেক
এর আগে তৃণমূলে সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নিরাপত্তা বহর কমানোর সিদ্ধান্ত নিয়েছিল বিজেপি সরকার(Sourav Security)। এবার সেই তালিকায় যুক্ত হল সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম।



