Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: নরওয়েতে বিশ্বচ্যাম্পিয়নকে দু’বার হারিয়ে ইতিহাস লিখলেন প্রজ্ঞা (Rameshbabu Praggnanandhaa)।
ইতিহাস রচনা প্রজ্ঞার (Rameshbabu Praggnanandhaa)
ফুটবল বিশ্বকাপ নিয়ে এই মুহূর্তে মেতে রয়েছেন ভারতীয়রা। তবে এর মধ্যে এমন একটা ঘটনা ঘটল যা দেশের নাম আরেকবার উজ্জ্বল হল বিশ্বমঞ্চে। না সেটা ক্রিকেটে না, এই সাফল্য এসেছে দাবায় (Rameshbabu Praggnanandhaa)।
বিশ্বকে নিজের দক্ষতায় হতবাক করেছেন প্রজ্ঞানন্দ। দেশের নাম বিশ্বে শ্রেষ্ট আসন লাভ করেছে প্রজ্ঞার প্রজ্ঞায়। এক নম্বর দাবাড়ু ম্যাগনাস কার্লসেনকে নরওয়ে চেস ২০২৬-এ দুবার হারান ভারতীয় গ্রান্ডমাস্টার। গড়লেন নতুন ইতিহাস। প্রজ্ঞার সামনে রয়েছে ঐতিহ্যশালী এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ। আর সেটা যদি করতে পারেন তবে তিনি প্রথম ভারতীয় হিসেবে নিজের নামে এই নজির গড়বেন।
ক্লাসিক্যাল দাবায় তিনি একই টুর্নামেন্টে প্রথম ভারতীয় হিসেবে হারালেন কার্লসেনকে আর যার ফলে হতবাক কার্লসেনও। এটাই প্রথম নয় বরং প্রথম দাবাড়ু হিসেবে একই বছর ক্লাসিক্যাল দাবায় বিশ্বের একনম্বরকে দুই বার হারিয়ে নজির তৈরি করলেন ভারতের প্রজ্ঞা।

ভারতের এই তরুণ গ্রান্ডমাস্টারের কাছে হার মেনে নিতে বাধ্য হয়েছে বিশ্বের এক নম্বর। এই ম্যাচে বিশেষ কিছু করার ছিল না তাঁর। প্রজ্ঞার সঙ্গে অবশেষে হাত মিলিয়ে ব্যর্থ মন নিয়ে ফিরতে হয় তাঁকে। কার্লসেনের চোখে মুখে ছিল একরাশ হতাশা (Rameshbabu Praggnanandhaa)।
আরও পড়ুন: Auqib Nabi: আফগানদের বিরুদ্ধে অভিষেক হতে চলেছে আকিবের?
তবে একজন চ্যাম্পিয়নের মত ভারতীয় গ্রান্ডমাস্টারের কাছে কিস্তি মাত হয়েছেন সেটা মেনে নিয়ে টেবিল ছেড়ে উঠে যান। এই জোড়া জয়ের জেরে ২০ পয়েন্ট নিয়ে তিন নম্বরে এসেছেন প্রজ্ঞা।
কার্লসেনের ভাগ্য এখন দাঁড়িয়ে আছে সরু সুতোর উপর। দুইবার ভারতীয় গ্রান্ডমাস্টারের কাছে হার তাঁর জয়ের পথে বড় বাধা। এই দাবা প্রতিযোগিতায় শীর্ষে রয়েছেন আমেরিকার গ্রান্ডমাস্টার ওয়েসলি সো। তবে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন আরেক ভারতীয় গুকেশ। আট পয়েন্ট রয়েছে তাঁর আর এরপর খুব বেশি হলে সেটা ১৪ পয়েন্টে পৌঁছবেন তিনি। তবে স্বপ্নপূরণের হাতছানি রয়েছে প্রজ্ঞার কাছে এখন দেখার সেই স্বপ্ন পূরণ করতে পারেন কিনা ভারতীয় তারকা (Rameshbabu Praggnanandhaa)।


