Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: সূর্যকুমারের ফর্ম নিয়ে জল্পনা চলছিল এবার সেটাই সত্যি হল। নেতৃত্ব হারালেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)।
নেতৃত্ব থেকে সরানো হল সূর্যকে (Suryakumar Yadav)
সীমিত ফরম্যাটের ক্রিকেটে ভারতের পারফরম্যান্স এই মুহূর্তে দুর্দান্ত। ঘরের মাঠে জিতেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই টুর্নামেন্টের নেতৃত্বে ছিলেন সূর্যকুমার যাদব। এর আগে তাঁর অধিনায়কত্বে ভারত জিতেছে এশিয়া কাপ। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার তিন মাস পরেই নেতৃত্ব হারালেন সূর্যকুমার। তবে শুধু নেতৃত্ব নয় টি-টোয়েন্টি দলেও তাঁর জায়গা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চিয়তা (Suryakumar Yadav)।
ভারতীয় ক্রিকেট বোর্ড সূত্রের খবর অনুযায়ী তাঁর সাম্প্রতিক ফর্ম নিয়ে একদমই খুশি নয় বোর্ড কর্তারা। সেই কারণে নেতৃত্বের পাশাপাশি ব্যাটার হিসেবেও তাঁর জায়গা নিরাপদ নয়। চলতি মাসের শেষের দিকে ইংল্যান্ড এবং আয়ারল্যান্ড সফরের আগেই ভারতীয় ক্রিকেটে এই বড় বদল আনতে চলেছে বোর্ড।
ভারতীয় ক্রিকেট বোর্ড, নির্বাচক কমিটি এবং টিম ম্যানেজমেন্টের আলোচনার পর টি-টোয়েন্টি ক্রিকেটের জন্য নতুন অধিনায়কের খোঁজ চলছে। সূত্রের খবর অনুযায়ী এই সিদ্ধান্তে সম্মতি রয়েছে দলের হেড কোচ গৌতম গম্ভীরের। সদ্য শেষ হওয়া আইপিএল-এও সূর্যকুমার যাদব ব্যর্থ হয়েছেন ব্যাট হাতে পারফর্ম করতে আর সব মিলিয়ে সেটা ভারতীয় ক্রিকেট বোর্ডের জন্য চিন্তার কারণ (Suryakumar Yadav)।

ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্তা (নাম প্রকাশে অনিচ্ছুক) জানিয়েছেন, ‘সূর্যকুমারের নেতৃত্বে ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে, কিন্তু তাঁর সাম্প্রতিক ফর্ম এবং ভবিষ্যতের কথা বিবেচনা করে আমরা নতুন নেতৃত্বের পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছি। নির্বাচক কমিটি, বোর্ড এবং টিম ম্যানেজমেন্ট মনে করছে এখন পরিবর্তনের সময় এসেছে।’
আরও পড়ুন: Pinjar: খাঁচা ভাঙার বার্তা এবার শহরের দেওয়ালে, নজর কাড়ল ‘পিঞ্জর’-এর ওয়াল আর্ট
এর থেকেও খারাপ খবর অপেক্ষা করছে সূর্যকুমারের জন্য। কারণ সেই সূত্র জানিয়েছেন যে আসন্ন সিরিজের জন্য দল নির্বাচনে সূর্যকুমারের নাম নাও থাককটে পারে আর সেই সিদ্ধান্ত খুব তাড়াতাড়ি তাঁকে জানিয়ে দেওয়া হবে। আগামী সফরে ভারত আয়ারল্যান্ডের সঙ্গে খেলবে দুটি টি-টোয়েন্টি ম্যাচ। এরপর পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ইংল্যান্ডের সঙ্গে।
সূর্যকুমারের নেতৃত্ব নিয়ে খুশি থাকলেও তাঁর ব্যাটিং ফর্ম এই সিদ্ধান্তের মূল কারণ। গত দুই বছর ধরে রান করতে ব্যর্থ হয়েছেন সূর্য। এরপর আশা করা হচ্ছিল আইপিএল-এ তিনি ফর্মে ফিরবেন কিন্তু সেটাও হল না। সদ্য শেষ হওয়া আইপিএল-এ তিনি ১৩টি ম্যাচ খেলে করেছেন মাত্র ২৭০ রান। শেষ ম্যাচ রাজস্থানের বিরুদ্ধে অর্ধ শতরান ছাড়া বাকি মরশুম ব্যর্থ হয়েছেন। ফলে প্রত্যাশা পূরণে ব্যর্থ সূর্য এবার হয়ত বাদ পড়তে চলেছেন দল থেকেও (Suryakumar Yadav)।


