Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ৬ উইকেটে জয় পেল দিল্লি (Delhi Capitals)।
টানটান ম্যাচে দিল্লির জয় (Delhi Capitals)
আইপিএল মানেই যে টানটান উত্তেজনায় ঠাসা টুর্নামেন্ট সেটা আর বলার অপেক্ষা রাখে না। যেমন খুব ভাল থ্রিলার সিনেমার চিত্রনাট্যে শেষ পর্যন্ত বজায় থাকে সাসপেন্স আজকের বেঙ্গালুর বনাম দিল্লির ম্যাচও ঠিক তাই। আইপিএল-এর এই ম্যাচ দেখে মনে পড়ে যাবে মাস্টার অফ সাসপেন্স আলফ্রেড হিচককের কথা (Delhi Capitals)।
প্রথমে ব্যাট করতে নেমে বড় রান পাননি কোহলি।তবে বেঙ্গালুরুর হয়ে এই দিন জ্বলে উঠলেন ফিল সল্ট। ৩৮ বলে ৬৩ রানের দুরন্ত ইনিংস খেলেন তিনি। তাঁর ইনিংসে রয়েছে ৪টি চার এবং তিনটি ছয়। কিন্তু সল্টের সঙ্গ দিতে পারেননি বাকি কোনও ব্যাটার। দেবদত্ত পডিক্কল (১৮), রজত পাটীদার (৮) ব্যর্থ। টিম ডেভিড (২৬) চালিয়ে খেলে কিছুটা চেষ্টা করলেও খারাপ শট খেলে আউট হয়ে যান। ২০ ওভারের শেষে আরসিবি-র স্কোর ১৭৫।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় দিল্লি। ১ রানে ফেরেন নিশাঙ্কা কিন্তু খেলার হাল ধরেন কেএল রাহুল। এরপর আরও দুই উইকেট পড়ে গিয়ে আরও কিছুটা চাপ বেড়ে যায় দিল্লির। ১৮ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে বেশ কিছুটা ব্যাকফুটে দিল্লি। কিন্তু রাহুল যে বড় ম্যাচের প্লেয়ার এবং চাপের মুখেও পারফর্ম করতে পারেন সেটাই আবার প্রমাণ হল। তিনি ৫৭ রানে ফিরলে আবার দলের প্রাচীর হয়ে ওঠেন ট্রিস্টান স্টাবস। তবে আজ ক্রিকেটপ্রেমীরা সাক্ষী থাকল মিলার শো-র (Delhi Capitals)।

রাহুল আউট হলে মাঠে আসেন অক্ষর প্যাটেল। পরিস্থিতি অনুযায়ী স্টাবস এবং অক্ষর ধীরে খেলতে থাকনে কিন্তু এমন অবস্থায় পায়ের পেশিতে টান ধরে অক্ষরের। সাপে বড় হয়েছে বলা যায় দিল্লির। এরপর মিলার নামতেই পাল্টে যায় দৃশ্যপট। এর আগে মনে হতে থাকে দিল্লির হাত থেকে ম্যাচ বেরিয়ে গিয়েছে কিন্তু মিলার সেই ম্যাচ নিয়ে আসেন নিজেদের দিকে।
আরও পড়ুন: Tea Variety: চায়ে পে চর্চা: কোন চায়ে মজে আপনি?
জয়ের জন্য শেষ ওভারে দিল্লির দরকার ১৫ রান। প্রথম দু’বলে মাত্র দুই রান। খুব সহজেই অনুমান করা যায় যে জয়ের পাল্লা ভারী হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দিকে। তবে টুইস্ট তখনও বাকি কারণ ডিরেক্টর কাট বলেননি। এরপরেই দুটো ছক্কা। পরের বলে চার। ম্যাচের মোর আবার ঘুরে যায়। ডেভিড মিলার আবার প্রমাণ করলেন তাঁকে কেন শ্রেষ্ঠ ফিনিশারদের মধ্যে গণ্য করা হয়। বেঙ্গালুরুর বিরুদ্ধে ৬ উইকেটে জয় তুলে নিল দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)।
ফুটনোট
তবে এই ম্যাচেও নজর করেছেন ভুবনেশ্বর কুমার। মাত্র ২৬ রানের বিনিময় তুলে নিলেন ৩ উইকেট। বুড়ো হাড়ে ভেল্কি বোধহয় একেই বলে। বেঙ্গালুরুর বোলিংয়ের যে তিনি বড় ভরসা সেটাই আবার প্রমাণ করলেন এই ম্যাচে। এখনও ভুবনেশ্বর, সামি যে ফর্ম ধরে রেখেছেন সেটা সত্যি প্রশংসনীয়।


