Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফের এফআইআর দায়েরের আবেদন ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে (Mamata Banerjee)। কলকাতায় আয়োজিত একটি জনসভায় তাঁর করা মন্তব্যকে কেন্দ্র করে শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আইনজীবী তথা বিজেপি কর্মী রিঙ্কি সিং চট্টোপাধ্যায়।

অভিযোগকারীর দাবি (Mamata Banerjee)
গত ২ জুন কলকাতার রানি রাসমণি রোডে আয়োজিত এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের একটি বহুল আলোচিত হত্যাকাণ্ড প্রসঙ্গে এমন কিছু মন্তব্য করেন, যা দেশের স্বরাষ্ট্রমন্ত্রককে পরোক্ষভাবে জড়িয়ে দেয় এবং জনমনে বিভ্রান্তি ছড়াতে পারে। অভিযোগে বলা হয়েছে, ওই বক্তব্য দেশের নিরাপত্তা, কূটনৈতিক সম্পর্ক এবং জনশৃঙ্খলার উপর নেতিবাচক প্রভাব ফেলতে সক্ষম।
উল্লেখ করা হয়েছে (Mamata Banerjee)
বাংলাদেশে নিহত বিতর্কিত ব্যক্তি ওসমান হাদির হত্যাকাণ্ড এবং সেই ঘটনার তদন্ত সংক্রান্ত বিভিন্ন তথ্যের প্রসঙ্গ টেনে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন যে, তিনি ঘটনার নেপথ্য সম্পর্কে অনেক তথ্য জানেন। একইসঙ্গে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের ভূমিকাও উল্লেখ করেন বলে অভিযোগ। এই মন্তব্যের পর রাজনৈতিক মহলের একাংশ প্রশ্ন তুলেছে, বর্তমানে কোনও সরকারি পদে না থেকেও তিনি কীভাবে এমন সংবেদনশীল তথ্য সম্পর্কে অবগত হলেন।

অভিযোগকারীর বক্তব্য (Mamata Banerjee)
জনসভায় দেওয়া এই ধরনের মন্তব্য সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করতে পারে এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা ছড়ানোর আশঙ্কা রয়েছে। রিঙ্কি সিং চট্টোপাধ্যায় তাঁর অভিযোগে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার (BNS) একাধিক ধারায় মামলা রুজুর আবেদন জানিয়েছেন। অভিযোগে উল্লেখ করা ধারাগুলির মধ্যে রয়েছে ১৫২, ১৫৩, ১৫৩এ, ১৯১, ১৯২, ১৯৬, ৩৫১ এবং ৩৫২।
আরও পড়ুন: Councillor Arrested: শ্লীলতাহানি ও মারধরের অভিযোগ, গ্রেফতার কলকাতা পুরসভার কাউন্সিলর
অভিযোগের সঙ্গে সম্পর্কিত
অভিযোগকারীর দাবি, এই ধারাগুলি রাষ্ট্রবিরোধী কার্যকলাপে প্ররোচনা, বিভিন্ন গোষ্ঠীর মধ্যে বিদ্বেষ সৃষ্টি, জনশৃঙ্খলা বিঘ্নিত করা, মিথ্যা তথ্য প্রচার এবং উস্কানিমূলক বক্তব্যের মতো অভিযোগের সঙ্গে সম্পর্কিত।



