Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে (Tarique Rahman) দায়িত্ব নেওয়ার পর প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যাচ্ছেন তারেক রহমান। আগামী জুন মাসে তাঁর এই সফর ঘিরে ইতিমধ্যেই কূটনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে।
কৌশলগত ভাবনা (Tarique Rahman)
বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ (Tarique Rahman) সফর সাধারণত প্রতিবেশী কোনও দেশে হওয়ার সম্ভাবনা থাকলেও এবার সেই পথে হাঁটেনি ঢাকা। ভারত বা চিনের পরিবর্তে মালয়েশিয়াকে বেছে নেওয়ার পিছনে রয়েছে কৌশলগত চিন্তাভাবনা। নতুন সরকার আন্তর্জাতিক মঞ্চে এমন একটি বার্তা দিতে চাইছে যে তারা কোনও নির্দিষ্ট শক্তির ঘনিষ্ঠ নয়, বরং ভারসাম্যপূর্ণ কূটনীতি অনুসরণ করতে আগ্রহী।
মালয়েশিয়ার পর চীন সফর?
মালয়েশিয়া সফরে দুই দেশের বাণিজ্য, বিনিয়োগ এবং পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা হতে পারে। পাশাপাশি দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও মজবুত করার দিকেও জোর দেওয়া হবে বলে মনে করা হচ্ছে।
মালয়েশিয়া সফরের পর প্রধানমন্ত্রী চিন সফরেও যেতে পারেন। বাংলাদেশের পরিকাঠামো উন্নয়ন এবং বাণিজ্যে চিনের ভূমিকা দীর্ঘদিন ধরেই গুরুত্বপূর্ণ। ফলে ভবিষ্যতে নতুন বিনিয়োগ ও বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।


