Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: সুকৃতি ভট্টাচার্য: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Chandranath Rath) প্রাক্তন আপ্তসহায়ক (PA) চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বড় সাফল্য পেল সিবিআই (CBI)। উত্তর প্রদেশের বালিয়া থেকে গ্রেফতার করা হলো আরও এক অভিযুক্তকে। ধৃতের নাম গোলু সিং ওরফে টাইগার।
খুনের ঘটনার তদন্তে সাফল্য (Chandranath Rath)
চন্দ্রনাথ রথ খুনের ঘটনার তদন্তে নেমে এবার উত্তর প্রদেশে বড়সড় অভিযান চালাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআই সূত্রে খবর, উত্তর প্রদেশের বালিয়া জেলা থেকে গোলু সিং ওরফে টাইগার নামে এক যুবককে গ্রেফতার করেছেন গোয়েন্দারা। ধৃতকে ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে আসার প্রক্রিয়া শুরু হয়েছে। কলকাতায় এনে তাকে মুখোমুখি বসিয়ে জেরা করা হবে বলে সিবিআই সূত্রে জানা গেছে।
এর আগেও এই ঘটনায় উত্তর প্রদেশ এবং বিহার থেকে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছিল। সিবিআই গোয়েন্দাদের অনুমান, এই গোলু সিং ওরফে টাইগারকে জেরা করলে এই সুপারি কিলিং বা রাজনৈতিক হত্যাকাণ্ডের নেপথ্যে থাকা আরও রাঘববোয়ালদের নাম সামনে আসতে পারে।


