Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: মন্ত্রীত্ব পাওয়ার পর প্রথমবার ধূপগুড়িতে পা রাখলেন মন্ত্রী দীপক বর্মন (Dipak Barman)। শুক্রবার তাঁকে স্বাগত জানাতে ধূপগুড়ি রেলওয়ে স্টেশনে ভিড় জমায় হাজার হাজার বিজেপি কর্মী ও সমর্থক। ঢাক-ঢোল, ফুলের তোড়া এবং স্লোগানের মধ্য দিয়ে তাঁকে বরণ করে নেওয়া হয়। ধূপগুড়ির পাশের বিধানসভা কেন্দ্র ফালাকাটার বিধায়ক দীপক বর্মন মন্ত্রী হওয়ায় বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

মন্ত্রিসভায় স্থান (Dipak Barman)
উত্তরবঙ্গ থেকে একাধিক নেতা মন্ত্রিসভায় স্থান পাওয়ায় কর্মীদের মধ্যে আনন্দের আবহ তৈরি হয়েছে (Dipak Barman)। স্টেশন থেকে একটি রেলির মাধ্যমে মন্ত্রীকে নিয়ে যাওয়া হয় ধূপগুড়ি মায়ের স্থান মন্দিরে। সেখানে তিনি পুজো দেন। পরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে চারা গাছ বিলি করেন তিনি। পরবর্তীতে বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেন।
কর্মসূচিতে উপস্থিত (Dipak Barman)
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ধূপগুড়ির বিধায়ক নরেশ চন্দ্র রায়। বিজেপি নেতা চন্দন রায়, মিতালি রায়, শ্যামল রায়-সহ দলের অন্যান্য নেতা-কর্মীরা। গোটা কর্মসূচিতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। মন্ত্রী দীপক বর্মন বলেন। মুখ্যমন্ত্রী ও দলের কেন্দ্রীয় এবং রাজ্য নেতৃত্ব আমার উপর আস্থা রেখেছেন। সেই আস্থা ও বিশ্বাসের মর্যাদা রক্ষা করাই আমার দায়িত্ব।

আরও পড়ুন: Councillor Arrested: শ্লীলতাহানি ও মারধরের অভিযোগ, গ্রেফতার কলকাতা পুরসভার কাউন্সিলর
বঞ্চনার শিকার
উত্তরবঙ্গ দীর্ঘদিন ধরে বিভিন্ন ক্ষেত্রে বঞ্চনার শিকার হয়েছে। সেই পিছিয়ে পড়া অবস্থার পরিবর্তন ঘটিয়ে পশ্চিমবঙ্গের উন্নয়নকে আরও এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য। তিনি আরও বলেন উত্তরবঙ্গের সার্বিক উন্নয়নের পাশাপাশি রাজ্যের উন্নয়নমূলক কর্মসূচিগুলিকে আরও গতিশীল করার দিকেও গুরুত্ব দেওয়া হবে।



