Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: রাজ্যে পরিবর্তন আসার আগে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল অন্নপূর্ণা ভাণ্ডারের (Annapurna Bhandar)। লক্ষ্মীর ভাণ্ডারে মহিলারা পেত ১৫০০ টাকা। কিন্তু রাজ্যে পালাবদলের পর নতুন সরকার আসায় মহিলাদের মাসিক ৩০০০ টাকা করে ভাতা দেবার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
প্রতিশ্রুতি পূরণ (Annapurna Bhandar)
ফর্ম পাবলিশও হয়ে (Annapurna Bhandar) গেছে। ১২ পাতার ফর্ম এসেছে প্রকাশ্যে। প্রতিশ্রুতি পূরণ করতে মরিয়া রাজ্য সরকার। প্রকাশ্যে এসেছে অনলাইন পোর্টাল ও অফলাইন ফর্ম। জানা গেছে ১ জুন থেকে ৯০ দিনের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যে অটল রাজ্য সরকার। কিন্তু এর মধ্যেই মানুষের মনে একটাই প্রশ্ন ঘোরাফেরা করছে।
কারা পাবে না অন্নপূর্ণা ভাণ্ডার? (Annapurna Bhandar)
১. যারা সরকারি বা আধা সরকারি চাকরি করেন
২. যারা নিয়মিত বেতন বা পেনশন পান
৩. যারা ইনকাম ট্যাক্স পে করেন
আরও পড়ুন: Fake Aadhar Card Recovery: বেলেঘাটায় তৃণমূল কার্যালয় থেকে উদ্ধার বিপুল পরিমাণ আধার-ভোটার কার্ড!
ফর্ম ফিল আপ করতে হবে কাদের?
সবাইকেই ফর্ম ফিল আপ করতে হবে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর আশঙ্কা লক্ষ্মী ভাণ্ডারের প্রাপক তালিকা বিশুদ্ধ নয়। তাই এই পদক্ষেপ। যতদিন এই ফর্ম ফিল আপ বা অন্নপূর্ণা ভাণ্ডারের প্রক্রিয়া চলছে, ততদিন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকবে অ্যাকাউন্টে।


