Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: শুক্রবার ফ্রান্সের প্রস্তুতি ম্যাচ রয়েছে আইভরি কোস্টের সঙ্গে। সেই ম্যাচে এমবাপের খেলা নিয়ে তৈরি সংশয়ের উত্তর দিলেন ফ্রান্সের কোচ (France)।
প্রস্তুতি ম্যাচে খেলবেন এমবাপে? (France)
আসন্ন বিশ্বকাপের আগে সব দলই নিজেদের শেষ মুহূর্তের মহড়া সেরে নিচ্ছে। এই মেগা শো-র আগে সমর্থকদের নজরে সেই দলের তারকারা। পর্তুগালের যেমন রোনাল্ডো তেমন আর্জেন্টিনার মেসি আবার ফ্রান্সের এমবাপে। দলের বাকি তারকাদের সঙ্গে বাড়তি দায়িত্ব থাকবে তাঁদের উপর (France)।
বিশ্বকাপের প্রস্তুতি শিবির যেমন শুরু হয়ে গেছে তেমনই শুরু প্রস্তুতি ম্যাচও খেলা শুরু করে দিয়েছে প্রতিটা দল। শুক্রবার ফ্রান্স নিজেদের প্রস্তুতি ম্যাচ খেলবে আইভরি কোস্টের সঙ্গে। সেই ম্যাচে ফ্রান্সের মূল তারকা কিলিয়ান এমবাপে খেলতে পারবেন কিনা সেই নিয়ে তৈরি হয়েছিল সংশয়। এবার তারই উত্তর দিলেন ফ্রান্সের কোচ দিদিয়ে দেশঁ।
আগামী ১৬ জুন সেনেগালের বিরুদ্ধে ফ্রান্সের বিশ্বকাপ অভিযান শুরু হতে চলেছে। তার আগে আইভরি কোস্টের বিরুদ্ধে নিজেদের শক্তি ঝালিয়ে নেওয়ার পালা। এরপর উত্তর আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৯ জুন আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলবে ফ্রান্স (France)।

আরও পড়ুন: Salt Lake: ভোরের ঝড়-বৃষ্টিতে তছনছ সল্টলেক!
সাংবাদিক বৈঠকে দেশঁ জানান, ‘কিলিয়ান এমবাপে মানসিক এবং শারীরিক ভাবে দারুণ জায়গায় রয়েছে। ওর সঙ্গে আমার কথা হয়েছে। সতীর্থদের সঙ্গেও কথা বলেছে এমবাপে। জাতীয় দলের হয়ে খেলা সম্পূর্ণ আলাদা। কিলিয়ানের যা অভিজ্ঞতা রয়েছে তা বাকিদের নেই। তৃতীয় বার বিশ্বকাপ খেলতে নামবে। ও পুরোপুরি প্রস্তুত।’
তিনি আরও জানিয়েছেন সুস্থ রয়েছেন স্যালিবাও। তবে আইভরি কোস্টের বিরুদ্ধে খেলার সম্ভাবনা নেই তাঁর। তিনি বলেন, ‘উইলিয়াম ভালই আছে। বৃহস্পতিবার ম্যাচ হলেও খেলতে পারত। কিন্তু ওকে খেলাব না। সকলের খেলার সময় নিয়ে ভাবতে হচ্ছে আমাকে। হাতে থাকা ২৬ জনের সকলেই ভাল জায়গায় রয়েছে (France)।’


