Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: ২০২৬ সালের ব্যালন ডি’অরের ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ‘ফ্রান্স ফুটবল’ পত্রিকা (Ballon D’or 2026)। এ বছরের বর্ষসেরা ফুটবলার নির্বাচনের ক্ষেত্রে শুধু ক্লাব ফুটবল নয়, বিশেষ ভূমিকা রাখছে বিশ্বকাপে ফুটবলারদের পারফরম্যান্সও। ঐতিহ্যবাহী এই পুরষ্কারের ৭০ বছর পূর্তিতে এবার অনুষ্ঠানটি প্যারিসের বদলে ২৬ অক্টোবর অনুষ্ঠিত হবে লন্ডনে। ১৯৫৬ সালে ইতিহাসের প্রথম ব্যালন ডি’অর জিতেছিলেন ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলার স্যর স্ট্যানলি ম্যাথিউস, তাঁকে সম্মান জানাতেই লন্ডনে এই বিশেষ আয়োজন।
মেসির ইতিহাস, নেই রোনাল্ডো (Ballon D’or 2026)
৩৯ বছর বয়সে আবারও ব্যালন ডি’অরের লড়াইয়ে জায়গা করে নিয়ে ইতিহাস গড়েছেন লিওনেল মেসি। বিশ্বকাপে ৮ ম্যাচে ৮ গোল ও ৪টি অ্যাসিস্টের পাশাপাশি ক্লাব ফুটবলেও ১৮টি গোল করেছেন এই আর্জেন্তিনীয় কিংবদন্তি। ২০০৬ সালে প্রথমবার মনোনীত হওয়ার পর দীর্ঘ ২০ বছর ধরে এই লড়াইয়ে টিকে থাকার নজির বিশ্বের আর কোনও ফুটবলারের নেই। এ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ১৮ বছর মনোনীত হলেও এবার ৩০ জনের তালিকায় তাঁর নাম মেলেনি।
ব্যালন ডি’অরের মূল দাবিদার (Ballon D’or 2026)
মনোনয়ন পেলেও মেসির নবম ব্যালন ডি’অর জেতার সম্ভাবনা বেশ কম। এবছর মূল লড়াইটা হওয়ার সম্ভাবনা উসমান ডেম্বেলে (পিএসজি/ফ্রান্স), হ্যারি কেন (বায়ার্ন/ইংল্যান্ড) এবং রড্রির (ম্যাঞ্চেস্টার সিটি/স্পেন) মধ্যে। ডেম্বেলে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পাশাপাশি বিশ্বকাপে দারুণ ফর্মে ছিলেন। অন্যদিকে গত মরশুমে ৭৩টি গোল করা হ্যারি কেন এবং বিশ্বকাপের সেরা ফুটবলার রড্রি শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে এসেছেন। লড়াইয়ে আর্লিং হালান্ড ও লামিনে ইয়ামাল থাকলেও ক্লাব বা দেশের হয়ে কোনও ট্রফি না জেতায় বিশ্বকাপে ভালো খেলে পিছিয়ে আছেন কিলিয়ান এমবাপে।
আরও পড়ুন: IFA Shield: কবে থেকে শুরু আইএফএ শিল্ড? কোন গ্রুপে কলকাতার দুই প্রধান?
ইয়াসিন ট্রফিতে চমক (Ballon D’or 2026)
বর্ষসেরা গোলকিপারের পুরস্কার ‘ইয়াসিন ট্রফি’র জন্য মনোনীতদের মধ্যে সবচেয়ে বড় চমক কেপ ভার্দের হয়ে বিশ্বকাপ মাতানো ভোজিনহা (Ballon D’or 2026)। ছোট দেশের হয়েও অবিশ্বাস্য পারফরম্যান্সের জোরে তিনি সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন। তবে বরাবরের মতো এবারও বিতর্ক এড়ানো যায়নি। পেস্রি বা রাফিনহার মতো তারকা ফুটবলাররা কেন ৩০ জনের তালিকায় স্থান পেলেন না, তা নিয়ে ফুটবল বিশ্বে প্রশ্ন উঠতে শুরু করেছে।



