Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: NIA এর হাতে গ্রেফতার নন্দীগ্রামের তৃণমূল নেতা শামসুল ইসলাম (Nandigram)। নন্দীগ্রামের দাউদপুরের বাসিন্দা। তার বিরুদ্ধে কার্ড ব্যাংক নির্বাচনের সময় নন্দীগ্রামের কাঞ্চননগরে বোমাবাজির অভিযোগ ছিল। ঐদিন বোমাবাজিতে বেশ কয়েকজন বিজেপি নেত্রী ও নেতা আহত হয়েছিল। তারপরই তদন্ত ভার হাতে নেয় NIA।

গ্রেফতার শামসুল ইসলাম (Nandigram)
আজ মধ্যরাতে প্রায় ২ টো নাগাদ দাউদপুর থেকে গ্রেফতার হন তৃণমূল নেতা সঙ্গে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের জন স্বাস্থ্য কর্মাধ্যক্ষ শামসুল ইসলাম। গ্রেপ্তার করা হল নন্দীগ্রামের দাপুটে তৃণমূল নেতা শেখ শামসুল ইসলামকে।
আরও পড়ুন: Councillor Arrested: শ্লীলতাহানি ও মারধরের অভিযোগ, গ্রেফতার কলকাতা পুরসভার কাউন্সিলর

স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ
তিনি জেলা পরিষদের জনস্বাস্থ্য ও পরিবেশ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ। বিজেপি নেতা আব্বাস বেগের বাড়িতে বোমাবাজির ঘটনায় ১৭এপ্রিল সামসুলের বিরুদ্ধে এফআইআর হয়। সেই অভিযোগের ভিত্তিতে গতকাল রাত ২টা নাগাদ তাকে বাড়ি থেকে গ্রেপ্তার করে নন্দীগ্রাম থানার পুলিশ। আজ, শুক্রবার ধৃত তৃণমূল নেতাকে হলদিয়া এসিজেএম কোর্টে তোলা হবে।



