Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: আফগানিস্তানের বিরুদ্ধে একটি টেস্ট ম্যাচের সিরিজ খেলছে ভারত আর সেই ম্যাচে অভিষেক হল মানব সুতারের (India vs Afghanistan)।
মানব সুতারের টেস্ট অভিষেক (India vs Afghanistan)
আজ থেকে আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট খেলছে ভারতের। আর এই ম্যাচেই জাতীয় দলের হয়ে অভিষেক হল তরুণ স্পিন অলরাউন্ডার মানব সুতারের। মুল্লানপুরে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্ট ম্যাচে তিনি ভারতের প্রথম একাদশে সুযোগ পেয়েছেন (India vs Afghanistan)।
এর আগে আরেকজনের নাম শোনা যাচ্ছিল তিনি হলেন হর্ষ দুবে। তবে তাঁর জায়গায় মানবের সুযোগ পাওয়ায় স্পষ্ট শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজে ভারতীয় দলের পরিকল্পনায় রয়েছেন মানব।
কুলদীপ যাদব প্রথম টেস্ট ক্যাপ তুলে দেন মানব সুতারকে। এই বাঁ হাতি স্পিনার প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন এখনও পর্যন্ত ২৯টি ম্যাচ। এখানে তাঁর সংগ্রহে রয়েছে ১২৯টি উইকেট। এছাড়াও লিস্ট-এ ম্যাচ খেলেছেন ২৫টি এবং টি-২০ ম্যাচ খেলেছেন ২৯টি। ২০২৬ সালের আইপিএল-এ তিনি খেলেছেন গুজরাটের হয়ে। সেখানে চার ম্যাচ খেলে নিয়েছেন দুই উইকেট। ২০১০ সালের পর ভারতের এটা প্রথম টেস্ট ম্যাচ যেখানে অশ্বিন এবং জাদেজা দুজনের মধ্যে একজনও নেই।
টেস্ট ম্যাচ শুরুর আগের দিন ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর জানান, এখনও পরিষ্কার নয় যে হর্ষ দুবে না মানব সুতার কে খেলবেন প্রথম একাদশে। তবে তিনি এটাও বলেন যে, যাঁকেই সুযোগ দেওয়া হবে, তাঁকে ভবিষ্যতের শ্রীলঙ্কা সিরিজে বড় দায়িত্ব দেওয়া হতে পারে (India vs Afghanistan)।

আরও পড়ুন: Shyamaprasad Idol: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে শ্রদ্ধা: শহরে ১২৫ ফুটের মূর্তি বসানোর উদ্যোগ
গম্ভীর বলেন, ‘এটা সম্ভবত একমাত্র টেস্ট ম্যাচ, যেখানে আমরা আমাদের সম্ভাব্য চতুর্থ স্পিনারকে দেখে নিতে পারি। কারণ এর পর আমরা শ্রীলঙ্কায় যাব, এবং সেখানে আমাদের চার জন স্পিনার নিয়ে খেলতে হতে পারে। তাই এটা একজন দীর্ঘমেয়াদি বিকল্প খুঁজে নেওয়ার ভালো সুযোগ।’
ম্যাচের ছবি
আফগানিস্তানের বিরুদ্ধে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক শুভমন গিল। প্রথমে ওপেন করেন যশস্বী জয়সওয়াল এবং কেএল রাহুল। যশস্বী জয়সওয়াল ২৪ রানে ফিরলেও রাহুল নিজের ইনিংস চালিয়ে যান সাই সুদর্শনের সঙ্গে জুটি বেঁধে। জল্পনা মতই তিন নম্বরে পাঠানো হয় সাই সুদর্শনকে। ৮১ রানের ইনিংস খেলে ফেরেন তিনি। তবে আফগানদের বিরুদ্ধে নিজের সেঞ্চুরি পূর্ণ করেন রাহুল। ১৬৫ বলে ১০০ রানের ইনিংস খেলে আউট হন তিনি। ভারতের হয়ে এই মুহূর্তে ক্রিজে রয়েছেন শুভমন গিল এবং ঋষভ পন্থ। ভারতের স্কোর এখনও পর্যন্ত তিন উইকেট হারিয়ে ২৭৫ রান।
ভারতের প্রথম একাদশ: যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, সাই সুদর্শন, শুবমান গিল, ঋষভ পন্থ, ধ্রুব জুরেল, ওয়াশিংটন সুন্দর, মানব সুতার, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণ (India vs Afghanistan)।


