Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: ৩২ বছরের অভিশাপ কাটাতে ফের ব্যর্থ হলেন হরমনপ্রীত সিংরা (Hockey India)। এফআইএইচ পুরুষ হকি বিশ্বকাপের গ্রুপের দ্বিতীয় ম্যাচে এগিয়ে গিয়েও ইংল্যান্ডের কাছে ২-৪ ব্যবধানে হার ভারতের। এই হারের ফলে টুর্নামেন্টের পরবর্তী রাউন্ডে যাওয়ার পথ বেশ কিছুটা কঠিন হয়ে পড়ল ভারতীয় দলের জন্য। এখন গ্রুপে টিকে থাকার লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচটি হরমনপ্রীতদের কাছে কার্যত ডু অর ডাই হয়ে দাঁড়িয়েছে।
খরা কাটেনি (Hockey India)
১৯৯৪ সালের পর থেকে হকি বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে জয়ের দেখা পায়নি ভারত। দীর্ঘ এই খরা কাটানোর লক্ষ্য নিয়ে মাঠে নামলেও এদিনের ম্যাচে সেই স্বপ্ন অধরাই থেকে গেল। ইংল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের মঞ্চে ব্রিটিশদের জয়রথ থামানোর যে তাগিদ ভারতীয় দলের ছিল, তা মাঠে প্রকাশ করতে ব্যর্থ হন হরমনপ্রীতরা।
ভারতের লড়াই (Hockey India)
ম্যাচের শুরুটা লড়াইয়ের মেজাজে করলেও ১৩ মিনিটে প্রথম গোল করে এগিয়ে যায় ইংল্যান্ড। নিকোলাস বান্দুরাক গোল করে ব্রিটিশদের এগিয়ে দেন। তবে দ্বিতীয় কোয়ার্টারে দারুণভাবে ম্যাচে ফেরে ভারত। ১৬ মিনিটে অধিনায়ক হরমনপ্রীত সিংয়ের গোলে ১-১ সমতা ফেরান। এরপর ২৪ মিনিটে দিলপ্রীত সিংয়ের দুর্দান্ত গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় ভারতীয় দল।
দ্বিতীয়ার্ধের বিপর্যয় (Hockey India)
বিরতির পর খেলার পুরো নিয়ন্ত্রণ চলে যায় ইংল্যান্ডের হাতে। ম্যাচের ৩৮ মিনিটে স্টুয়ার্ট রাশমেয়ার গোল করে সমতা ফেরান। এরপর ৪২ মিনিটে হেনরি ক্রফটের গোলে ৩-২ ব্যবধানে এগিয়ে যায় ইংল্যান্ড। ম্যাচের শেষ মুহূর্তে ৫৪ মিনিটে নিকোলাস বান্দুরাক নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি করে ইংল্যান্ডের জয় নিশ্চিত করেন।
আরও পড়ুন: East Bengal ACL 2: কঠিন গ্রুপে ইস্টবেঙ্গল! জর্ডন-ইরাক-ওমানের ক্লাবের মুখোমুখি লাল-হলুদ
পয়েন্ট টেবিল
এই হারের পর দুই ম্যাচে তিন পয়েন্ট নিয়ে ভারত (Hockey India) গ্রুপে দ্বিতীয় স্থানে রয়েছে। অন্যদিকে, দুই ম্যাচে এক পয়েন্ট নিয়ে পাকিস্তান চতুর্থ স্থানে অবস্থান করছে। পরের ম্যাচে ভারতের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। এই ম্যাচে জয় অথবা ড্র করলেই পরবর্তী রাউন্ডে যাওয়া নিশ্চিত হবে হরমনপ্রীতদের। তবে কোনো কারণে ম্যাচ হারলে টুর্নামেন্ট থেকেই ছিটকে যেতে হবে ভারতকে।



