Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: রবিবার ছুটির দিনে মহানগরের অন্যতম প্রধান সংযোগকারী সেতুতে যাতায়াতকারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর (Second Hooghly Bridge)। আজ, ৭ই জুন ২০২৬, সকাল ৫:টা থেকে রাত ৯:টা পর্যন্ত টানা ১৬ ঘণ্টার জন্য সম্পূর্ণ বন্ধ থাকছে বিদ্যাসাগর সেতু (দ্বিতীয় হুগলি সেতু)। মূলত সেতুর মেরামত, রক্ষণাবেক্ষণ এবং ‘স্টে অ্যান্ড হোল্ডিং ডাউন কেবল ও বেয়ারিং’ পরিবর্তনের জরুরি কাজের জন্যই কলকাতা পুলিশের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

HRBC এই সংস্কারের কাজটি করছে (Second Hooghly Bridge)
হুগলি রিভার ব্রিজ কমিশনার্স অথরিটি (HRBC) এই সংস্কারের কাজটি করছে। বিদ্যাসাগর সেতু সম্পূর্ণ বন্ধ থাকার কারণে কলকাতা এবং হাওড়ার মধ্যে যাতায়াতকারী সাধারণ মানুষকে যাতে চরম ভোগান্তির মুখে না পড়তে হয়, তার জন্য কলকাতা ট্রাফিক পুলিশের তরফে একাধিক বিকল্প রুটের কথা ঘোষণা করা হয়েছে। কলকাতা পুলিশের নোটিফিকেশন অনুযায়ী ট্রাফিক ডাইভারশন বা রুট পরিবর্তনের খুঁটিনাটি নিচে দেওয়া হলো।
কোন গাড়ি কোন দিক দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে? (Second Hooghly Bridge)
এজেসি বোস রোড থেকে বিদ্যাসাগর সেতুগামী গাড়ি: যে সমস্ত পশ্চিমমুখী গাড়ি এজেসি বোস রোড হয়ে জিল্যান্ড আইল্যান্ড পাশ দিয়ে বিদ্যাসাগর সেতুর দিকে যাচ্ছিল, সেগুলিকে টার্ফ ভিউ থেকে অ্যাট গ্রেড রোড হয়ে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। সেখান থেকে গাড়িগুলি সেন্ট জর্জেস গেট রোড, স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজ (রবীন্দ্র সেতু) ধরতে পারবে।
কে পি রোড থেকে বিদ্যাসাগর সেতুগামী গাড়ি: জে অ্যান্ড এন আইল্যান্ড দিক থেকে আসা পশ্চিমমুখী গাড়িগুলিকে ১১ ফার্লং গেট থেকে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ডাইভার্ট করা হচ্ছে। সেখান থেকেও গাড়িগুলি সেন্ট জর্জেস গেট রোড ও স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজ ব্যবহার করতে পারবে।

খিদিরপুর থেকে বিদ্যাসাগর সেতুগামী গাড়ি
খিদিরপুর দিক থেকে আসা পূর্বমুখী গাড়িগুলিকে হেস্টিংস ক্রসিং থেকে বাঁদিকের সেন্ট জর্জেস গেট রোড, স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজের দিকে পাঠিয়ে দেওয়া হচ্ছে।
কে পি রোডের অন্যান্য গাড়ি (Second Hooghly Bridge)
যে গাড়িগুলি কে পি রোডের ঘোড়া পাসের কাছের ওয়াই-পয়েন্ট র্যাম্প দিয়ে বিদ্যাসাগর সেতুতে উঠত, সেগুলিকে ওয়াই-পয়েন্ট থেকে ১১ ফার্লং গেটের দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে, যাতে তারা কে পি রোড ও রেড রোড হয়ে হাওড়া ব্রিজে পৌঁছাতে পারে এছাড়াও পরিস্থিতির ওপর নজর রেখে প্রয়োজন অনুযায়ী অন্যান্য সংযোগকারী বা ধমনী রাস্তাগুলি (Arterial Roads) দিয়েও ট্রাফিক ঘুরিয়ে দেওয়া হতে পারে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন: Aparajito Movie: নন্দনে হাউসফুল অপরাজিত, চোখের জলে শ্রদ্ধা জিতু কমলের
রাত ৯:টার পর কাজ শেষ হবে
আজ রাত ৯:টার পর কাজ শেষ হলে সেতুতে যান চলাচল আবার স্বাভাবিক হবে। তাই আজ সারাদিন জরুরি প্রয়োজনে বাইরে বেরনোর আগে অবশ্যই হাতে কিছুটা অতিরিক্ত সময় রাখুন এবং বিদ্যাসাগর সেতুর বদলে হাওড়া ব্রিজ বা অন্যান্য বিকল্প রুট ব্যবহার করে আপনার গন্তব্যে পৌঁছানোর পরিকল্পনা করুন। – এমনটাই জানাচ্ছে কলকাতা ট্রাফিক পুলিশ।।



