Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: গতকাল সন্ধ্যায় এক মহিলাকে মারধরের অভিযোগ উঠেছে (Kolkata)। মহম্মদ জসিমুদ্দিনের দলবল কলেজ স্ট্রিট এলাকায় ওই মহিলাকে মারধর করে বলে অভিযোগ উঠেছে। পাশের বাড়ির সিসি ক্যামেরা ভাঙচুড় করা হয়েছে।

জোড়াসাঁকো থানার পুলিশ (Kolkata)
মহম্মদ জসিমুদ্দিনের বাড়িতে জোড়াসাঁকো থানার পুলিশ পৌঁছেছে। ৩৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মহম্মদ জসিমুদ্দিনের বিরুদ্ধে তিন বছর আগে পকসো আইনে মামলা রুজু করা হয়েছিল রয়েছিল। কলকাতা পুরসভার ‘টক টু মেয়র’ অনুষ্ঠানে ওই ঘটনার অভিযোগ তৎকালীন মেয়র ফিরহাদ হাকিমের কাছে জানানো হয়েছিল।

আরও পড়ুন: Aparajito Movie: নন্দনে হাউসফুল অপরাজিত, চোখের জলে শ্রদ্ধা জিতু কমলের
অভিযোগ দায় (Kolkata)
এর পরেই থানায় অভিযোগ দায়ের হয়েছিল। তিন বছর কেটে গেলেও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি। রবিবার সকালে মধ্য কলকাতার প্রভাবশালী তৃণমূল কাউন্সিলর মহম্মদ জসিমুদ্দিনের বাড়িতে পুলিশ গিয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।



