Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: জাহাঙ্গীর বাদশা, হলদিয়া: পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় (Haldia Petrochem Blaze) মঙ্গলবার ভোরে ঘটে গেল এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। অভিযোগ, হলদিয়া পেট্রোকেমিক্যালসের পাইপলাইন থেকে ন্যাপথা লিক হওয়ার পরই আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে সেই আগুন গ্রাস করে হলদিয়া পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের চিরঞ্জীবপুর এলাকার একাধিক বাড়ি। দাউদাউ করে জ্বলতে থাকা আগুনে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। প্রাণ বাঁচাতে ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন বাসিন্দারা।
আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা (Haldia Petrochem Blaze)
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একাধিক (Haldia Petrochem Blaze) ইঞ্জিন। দীর্ঘ সময় ধরে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চালিয়েছেন দমকল কর্মীরা। পাশাপাশি এলাকায় নিরাপত্তা জোরদার করতে মোতায়েন করা হয়েছে হলদিয়া থানার বিশাল পুলিশ বাহিনী। প্রশাসনের অন্যান্য আধিকারিকরাও পরিস্থিতির উপর নজর রাখছেন।
দগ্ধ ও আহত বেশ কয়েকজন
অগ্নিকাণ্ডে দগ্ধ ও আহত বেশ কয়েকজন বাসিন্দাকে দ্রুত উদ্ধার করে হলদিয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কলকাতার হাসপাতালে রেফার করা হয়েছে বলে জানা গিয়েছে।
ঘটনার জেরে এলাকায় ব্যাপক আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। আগুনে একাধিক বাড়ি ও গৃহস্থালির সামগ্রী সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে বলে স্থানীয় সূত্রে খবর। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি।
আরও পড়ুন: Ragi Momo: মোমো পাগলুদের জন্য হেলদি মোমো, একই প্লেটে স্বাদ ও পুষ্টি দুটোই!
তবে এই ঘটনায় এখনও পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা বিবৃতি প্রকাশ করা হয়নি। ন্যাপথা লিকের কারণ এবং অগ্নিকাণ্ডের প্রকৃত উৎস খতিয়ে দেখা হচ্ছে। দমকলের আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শেষ হলে ক্ষয়ক্ষতির পরিমাণ ও ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে আরও স্পষ্ট তথ্য পাওয়া যাবে।


