Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: আর্জেন্টিনার LNG রপ্তানি প্রকল্পের জন্য ১০ বছরের একটি গুরুত্বপূর্ণ মেরিন সার্ভিসেস চুক্তি করেছে সংস্থা আর সেই কারণে হাল ফিরেছে শেয়ারের (LNG Project)।
নজর কেড়েছে আদানি গ্রুপ (LNG Project)
চলতি সপ্তাহের শুরুটা মোটেও ভাল হয়নি দালাল স্ট্রিটের। দুই বেঞ্চমার্ক ইন্ডেক্সই ধাক্কা খেয়েছে। মার্কেটের অবস্থা বেশ দুর্বল তবে এই দুর্বল মার্কেটেও নজর কেড়েছে আদানি পোর্ট-এর শেয়ার। আর্জেন্টিনার প্রথম লিক্যুইফায়েড ন্যাচরাল গ্যাস (LNG) রপ্তানির জন্য ১০ বছরের একটি গুরুত্বপূর্ণ মেরিন সার্ভিসেস চুক্তি করেছে এই সংস্থা আর এই খবর সামনে আসতেই লগ্নিকারীদের মধ্যে আগ্রহ বেড়েছে এই সংস্থার শেয়ারের প্রতি (LNG Project)।
সংস্থার তরফে জানানো হয়েছে আর্জেন্টিনার ভাকা মুয়েরতা সুর LNG প্রকল্পের জন্য মেরিন পরিষেবা প্রদান করবে আদানি পোর্ট আর সেটা হবে দীর্ঘমেয়াদি। যার মধ্যে অন্তর্ভুক্ত থাকবে টাগবোট অপারেশন, মেরিন লজিস্টিকস এবং সংশ্লিষ্ট বিভিন্ন বন্দর পরিষেবা।

এই চুক্তির মাধ্যমে প্রথমবার দক্ষিণ আমেরিকার বাজারে পা রাখল আদানি পোর্টস। এতদিন ভারত, পশ্চিম এশিয়া, আফ্রিকা এবং দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন জায়গায় পরিষেবা দিলেও এই প্রথম দক্ষিণ আফ্রিকায় পা রাখল সংস্থা। বিশেষজ্ঞদের মতে এই চুক্তি শুধু নতুন ব্যবসার বিষয় নয় বরং এটি আদানির আন্তর্জাতিক মেরিন সার্ভিসেস ব্যবসা সম্প্রসারণের কৌশলের গুরুত্বপূর্ণ অংশ হতে চলেছে।
আরও পড়ুন: Bengal T20: বেঙ্গল টি২০ লিগে রাঢ়ের কাছে পরাস্ত মালদহ
বর্তমানে বিশ্ব বাজারে LNG-এর চাহিদা বাড়ছে দিন দিন। ইউরোপ এবং এশিয়ার একাধিক দেশ দীর্ঘমেয়াদে এলএনজি-র আমদানির উপর জোর দিচ্ছে। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আর্জেন্টিনার এই LNG প্রকল্পকে ভবিষ্যতের একটি বড় জ্বালানি পরিকাঠামোর কেন্দ্র হিসেবে মনে করা হচ্ছে। বিশ্লেষকদের মধ্যে এই ধরণের লং টার্ম চুক্তি সংস্থার রাজস্বের ভিজিবিলিটি বাড়ানোর পাশাপাশি বন্দর পরিচালনার বাইরেও মেরিন পরিষেবা ব্যবসায় এই সংস্থার উপস্থিতি শক্তিশালী হতে চলেছে আরও (LNG Project)।


