Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: এই মুহূর্তে জোর কদমে চলছে বেঙ্গল টি-টোয়েন্টি লিগ আর সেই লিগেই দাপট দেখাচ্ছেন প্লেয়াররা (Bengal T20)।
নজরে বেঙ্গল টি-টোয়েন্টি লিগ (Bengal T20)
আইপিএল শেষ হয়েছে তবে দরজায় অপেক্ষা করছে ফুটবল বিশ্বকাপ। সেখানে মেসি, রোনাল্ডোর এমবাপেদের খেলা দেখার জন্য প্রস্তুত হচ্ছে ফুটবল বিশ্ব। আর এই বিশ্বকাপ নিয়ে ভারতেও উন্মাদনা কম নয়। ভারতীয়রাও প্রস্তুত হচ্ছে রাত জাগার তবে এর মধ্যেও দাপিয়ে চলছে বেঙ্গল টি-টোয়েন্টি লিগ (Bengal T20)।
ভারতের বরাবরই ক্রিকেট নিয়ে বাড়তি উন্মাদনা দেখা যায়। বেঙ্গল টি-টোয়েন্টি লিগেও এর অন্যথা হচ্ছে না। এই লিগের মূল লক্ষ্যই হল আরও বেশি করে ক্রিকেট প্রতিভা তুলে আনা। ভবিষ্যতে বাংলা থেকে যাতে আরও বেশি ক্রিকেট প্রতিভা জাতীয় স্তরে উঠে আসতে পারে সেই দিকেই নজর। সেই মত ক্রিকেটাররাও নিজেদের প্রমাণ করার একটা মঞ্চ পেয়েছে যার উপর নির্ভর করছে তাঁদের ভবিষ্যৎ।
তবে এই গরমে এই লিগ আয়োজন করা বেশ চ্যালেঞ্জের হলো সেটা এখনও পর্যন্ত ঠিক মতই চলছে। ক্রিকেট কর্তারা জানিয়েছিলেন এই টূর্ণামেন্টের মধ্যে দিয়ে ক্রিকেটারদের মধ্যে প্রতিযোগিতার মানসিকতা আরও বাড়িয়ে তোলাই লক্ষ্য। এছাড়াও এখন থেকে আইপিএল-এ সুযোগের রাস্তা খুলবে বলেই আশা করছেন ক্রিকেট কর্তারা (Bengal T20)।
আরও পড়ুন: WB Police: নেতাদের ‘ডিম থেরাপি’ আমজনতার ! লক্ষ্যভ্রষ্ট ডিমের গেরোয় নাজেহাল পুলিশ
এই টি-টোয়েন্টি লিগে আজকের ম্যাচে মুখোমুখি হয়েছিল শ্রাচী রাঢ় টাইগার্স এবং সোবিসকো স্ম্যাশার্স মালদহ। চলতি বেঙ্গল টি২০ লিগে প্রথম জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স। আজ ইডেনে তারা ৫ উইকেটে হারাল সোবিসকো স্ম্যাশার্স মালদহকে। টস জিতে ফিল্ডিং নিয়েছিল রাঢ়। মালদহ ১৯.৪ ওভারে ১১৭ রানে গুটিয়ে যায়। বিকাশ সিং সিনিয়র করেন সর্বাধিক ৩৩। রাঢ় অধিনায়ক শাহবাজ আহমেদ ৪ ওভারে ১৫ রান দিয়ে চার উইকেট দখল করেন। রোহিত কুমার ও দীপাঞ্জন মুখোপাধ্যায় নেন ২টি করে উইকেট। রাহুল প্রসাদ ও রাজু হালদার একটি করে উইকেট পান।
জবাবে খেলতে নেমে ১৬ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় শ্রাচী রাঢ় টাইগার্স। ম্যাচের সেরা শাহবাজ করেন ১৮ বলে ৩১। সৌরভ কুমার সিং আউট হন ২৯ রান করে। অধিনায়ক মুকেশ কুমার, সুরজ সিন্ধু জয়সওয়াল, প্রয়াস রায় বর্মণ, বিরাজ কৃষ্ণ ও বিকাশ সিং সিনিয়র একটি করে উইকেট পেয়েছেন (Bengal T20)।


